1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ছারছীনা দরবার শরীফের ১৩৬তম তিনদিনব্যাপী ঈছালে ছাওয়াব মাহফিলের উদ্বোধন : আজ ১ম দিন - বরিশাল ক্রাইম ট্রেস
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন

ছারছীনা দরবার শরীফের ১৩৬তম তিনদিনব্যাপী ঈছালে ছাওয়াব মাহফিলের উদ্বোধন : আজ ১ম দিন

  • আপডেট সময় : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের নেছারাবাদে অবস্থিত শতাব্দীর ঐতিহ্যবাহী ছারছীনা দরবার শরীফের ১৩৬তম তিনদিনব্যাপী ঈছালে ছাওয়াব মাহফিল ও বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ সম্মেলন-২০২৬ ২৮ নভেম্বর (শনিবার) বাদ মাগরীব তিনদিনব্যাপী এ মাহফিলের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
হযরত পীর ছাহেব কেবলার জিকিরের তা‘লীম পরিচালনা, পবিত্র কুরআন তিলাওয়াত, হামদ-নাত পরিবেশনের মাধ্যমে মাহফিলের ইফতেতাহ তথা উদ্বোধন করা হয়। তিনদিনব্যাপী মাহফিলে প্রত্যহ বাদ ফজর ও বাদ মাগরীব হযরত পীর ছাহেব কেবলা জিকিরের তা‘লীম পরিচালনা করবেন। এছাড়াও বিভিন্ন ওলামায়ে কেরামগণ ইসলামের গুরুত্বপূর্ণ বিয়য়াবলীর ওপর ওয়াজ-নসিহত করবেন।
ছারছীনা দরবার শরীফের পীর ছাহেব মাওলানা শাহ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন মাহফিলের সার্বিক সফলতা কামনা করে ওলামা-মাশায়েখ, খোলাফা, পীরভাই, মুহিব্বীন, বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সর্বস্তরের নেতাকর্মী ও ধর্মপ্রাণ মুসলমানদের মাহফিলের কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।
আজ মাহফিলের প্রথম দিন, আগামী ১ ডিসেম্বর মঙ্গলবার বাদ যোহর মাহফিলের আখেরী মুনাজাত অনুষ্ঠিত হবে। মাহফিলের শেষ দিন দেশ, জাতি, মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও সার্বিক কল্যাণ কামনা করে হযরত পীর ছাহেব কেবলা আখেরী মুনাজাত পরিচালনা করবেন।
মাহফিলকে কেন্দ্র করে ইতোমধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ওলামায়ে কেরামগণ, তালিমদাতা, পীরভাই, মুহিব্বীন, বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর নেতাকর্মীসহ ধর্মপ্রাণ মুসলমানদের সমাগম ঘটেছে। দরবার শরীফ ও আশপাশের এলাকায় সৃষ্টি হয়েছে ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশ। এছাড়াও দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে মাহফিলে অংশগ্রহণ করার উদ্দেশ্যে মেহমানবৃন্দ রজিার্ভ লঞ্চ , বাস, ট্রলারসহ বিভিন্ন যানবাহনে যাত্রাপথে আছেন। মেহমানবৃন্দ যাতে সহীহ সালামতে মাহফিলের ময়দানে এসে উপস্থিত হতে পারেন সেজন্য মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network