মোঃ সাদ্দাম হোসেন// বিদ্যালয়ের মাঠে তরুণদের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও বিএম কলেজ ছাত্রদলের সাবেক সফল সদস্য সচিব তালুকদার সজল।
এ সময় তিনি খেলোয়াড়দের উৎসাহিত করেন এবং তরুণ সমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার প্রতি আগ্রহী হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, সুস্থ ও সুন্দর সমাজ গঠনে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। তরুণদের এমন উদ্যোগ প্রশংসনীয় এবং ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখা উচিত।
পরে ফাইনাল খেলায় বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি তালুকদার সজল।






