1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে প্রতিবেশীর হামলায় গৃহবধূ আহত, থানায় অভিযোগ - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বরিশালে প্রতিবেশীর হামলায় গৃহবধূ আহত, থানায় অভিযোগ

  • আপডেট সময় : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
বরিশাল প্রতিনিধি: বরিশাল নগরীর চরমোনাই রাজার চর এলাকায় পারিবারিক বিরোধের জেরে এক গৃহবধূ ও তার পুত্রের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। আহত গৃহবধূ মমতাজ বেগম (৩৮) কোতোয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৭ নভেম্বর সকাল ১০টার দিকে একই এলাকার প্রতিবেশী সবুর খান (৫০) ও তার ছেলে সাজিদ খান (১৮) মমতাজ বেগমের ছেলে আব্দুর রহমান খান (১৫)-এর ওপর হামলা চালায়।
ঘটনার বিবরণে বলা হয়েছে, সাজিদ খান মোবাইল ফোন ব্যবহার করছিলেন, এমন সময় মমতাজ বেগমের ছেলে আব্দুর রহমান পাশ দিয়ে যাওয়ার সময় তার পথরোধ করে সাজিদ। একপর্যায়ে সে লাঠি দিয়ে ছেলেটিকে মারধর শুরু করে। ছেলে আক্রান্ত হওয়ার খবর পেয়ে মা মমতাজ বেগম ছেলেকে রক্ষা করতে গেলে সবুর খান ও তার ছেলে মিলে তাকে লোহার রড দিয়ে মাথায় আঘাত করে গুরুতর জখম করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
মমতাজ বেগম আরও অভিযোগ করেন, হামলাকারীরা তাকে মাটিতে ফেলে গলা চেপে ধরে, এলোপাথাড়ি কিল-ঘুষি মেরে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে এবং তার গলার ১০ আনা ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। পরে তিনি চিকিৎসার জন্য স্থানীয় মেডিকেল সেন্টারে যান।
এছাড়া অভিযোগে উল্লেখ করা হয়, ঘটনার পর থেকে অভিযুক্তরা তাকে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে।
আহত মমতাজ বেগম আইনগত সুরক্ষা চেয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network