1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
আগৈলঝাড়া খালেদা জিয়ার স্মরণে দোয়া - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম
লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে দ্বিতীয় বৈঠক সোমবার এইচএসসিতে শূন্য পাস, পাঁচ বছরের নথিসহ ২৬ অধ্যক্ষকে তলব

আগৈলঝাড়া খালেদা জিয়ার স্মরণে দোয়া

  • আপডেট সময় : বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬

বরিশালের আগৈলঝাড়া প্রেসক্লাবের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

 

রোববার (০৪ জানুয়ারি) আগৈলঝাড়া প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত এ দোয়া মাহফিলে আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি মো: মাহবুবুর রহমান এর সভাপতিতে আগৈলঝাড়া উপজেলা ছাত্রদের সাবেক সাধারণ সম্পাদক মো:হেমায়েত তালুকদার , জাতীয়তাবাদি মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের আগৈলঝাড়া সভাপতি মো: মিঠু মৃর, আগৈলঝাড়া প্রেসক্লাব সহ সভাপতি মো: মাসুম হাওলাদার , মো: সাইফুল মৃধা, আহাদ তালুকদার সহ স্থানীয় ও জাতীয় গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

 

এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও সুধীজন অংশগ্রহণ করেন। দোয়া মাহফিলে মাহবুবুর রহমান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও গণতন্ত্র পুনরুদ্ধারে তার অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

 

 

এছাড়া বক্তারা বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন ও স্বৈরাচারবিরোধী সংগ্রামে বেগম খালেদা জিয়ার ভূমিকা ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তার ত্যাগ ও নেতৃত্ব নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে বলেও তারা মন্তব্য করেন।

 

 

অনুষ্ঠানে বিশেষ মোনাজাতে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং দেশের শান্তি, গণতন্ত্র ও মানুষের কল্যাণ কামনা করে দোয়া করা হয়। মোনাজাত পরিচালনা করেন সাংবাদিক মাহমুদ। দোয়া মাহফিল শেষে উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ আগৈলঝাড়ার সাংবাদিক সমাজের ঐক্য ও পেশাগত দায়িত্ব পালনে সততা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network