1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে বিএনপির শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনাম
মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে দ্বিতীয় বৈঠক সোমবার এইচএসসিতে শূন্য পাস, পাঁচ বছরের নথিসহ ২৬ অধ্যক্ষকে তলব বালু অপসারণের নামে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমি

বরিশালে বিএনপির শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় বিএনপির শতাধিক নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। বুধবার সন্ধ্যায় উপজেলার আলিমাবাদ ইউনিয়নে এ উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

আলিমাবাদ ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাস্টার শাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলা শাখার আমীর ও বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা-কাজিরহাট) আসনে জাতীয় সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার।

www.bsbbd.com

 

 

বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম সাইফুর রহমান।

 

 

 

 

অনুষ্ঠানে আলিমাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি প্রয়াত আব্দুলখালেক মৃধা ও ইউনিয়ন বিএনপির বর্তমান সভাপতি মাইন উদ্দিন মৃধার ভাই বিএনপি নেতা শহীদ মৃধা এবং সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি বেল্লাল হোসেনের নেতৃত্বে শতাধিক বিএনপির নেতাকর্মীরা বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেন।

 

 

 

 

যোগদানকারী নেতাকর্মীরা জানান, জামায়াতে ইসলামীর আদর্শ ও ন্যায়ভিত্তিক রাজনীতিতে অনুপ্রাণিত হয়ে তারা দলটিতে যোগদান করেছেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network