1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশাল-৪ আসন : ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র গড়তে দুর্নীতি কবর দিতে হবে - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম
মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে দ্বিতীয় বৈঠক সোমবার এইচএসসিতে শূন্য পাস, পাঁচ বছরের নথিসহ ২৬ অধ্যক্ষকে তলব বালু অপসারণের নামে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমি

বরিশাল-৪ আসন : ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র গড়তে দুর্নীতি কবর দিতে হবে

  • আপডেট সময় : শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসন থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাত পাখা মার্কার প্রার্থী সংগঠনের সহকারি মহাসচিব মুফতি সৈয়দ এছহাক মুহাম্মদ আবুল খায়ের বলেছেন-ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র গড়তে বাংলাদেশ থেকে দুর্নীতি ও দুঃশাসনকে কবর দিতে হবে।

 

 

তিনি আরও বলেছেন-ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র গড়তে হলে ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় নিতে হবে। এজন্য সকলকে একযোগে মিলেমিশে কাজ করতে হবে।

 

 

ইসলামী আন্দোলন বাংলাদেশ হিজলা উপজেলা শাখার আয়োজনে শনিবার (১০ জানুয়ারি) এমদাদুল উলূম ইসলামীয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেছেন, সাম্য মানবিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে এদেশ স্বাধীন হয়েছিল। কিন্তু বিজয়ের ৫৪ বছর পরেও এদেশের মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত। দেশের জনগণ এখনো শোষণ বঞ্চনার শিকার। সন্ত্রাস, দুর্নীতি ও মাদকের করাল গ্রাসে নিমজ্জিত।

 

এমতাবস্থায় আগামীর বাংলা বৈষম্যহীন বাংলা, শোষণ বঞ্চনা মুক্ত বাংলা ও ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র গড়তে বাংলাদেশ থেকে দুর্নীতি ও দুঃশাসনকে কবর দিতে হবে। কর্মীসভায় ইসলামী আন্দোলন বাংলাদেশ হিজলা উপজেলা শাখার সভাপতি মুহাম্মদ মুজাম্মেল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন-সেক্রেটারি আব্দুল্লাহ বিন কালাম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ হিজলা উপজেলা শাখার সভাপতি কেএম মাহফুজ, ছাত্র আন্দোলনের সভাপতি মোস্তফা নোমানিসহ স্থানীয় নেতৃবৃন্দরা।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network