1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
আমি জনগনের সেবক হয়ে থাকতে চাই : সোবহান - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনাম
মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে দ্বিতীয় বৈঠক সোমবার এইচএসসিতে শূন্য পাস, পাঁচ বছরের নথিসহ ২৬ অধ্যক্ষকে তলব বালু অপসারণের নামে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমি

আমি জনগনের সেবক হয়ে থাকতে চাই : সোবহান

  • আপডেট সময় : শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : কোনকিছু পাওয়ার আশায় নয়: আমি জনগনের সেবক হয়ে আমৃত্যু জনগনের পাশে থাকতে চাই।

 

কথাগুলো বলেছেন-ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসনের স্বতন্ত্র প্রার্থী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বিগত নবম জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসন থেকে বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থী ইঞ্জিনিয়ার আবদুস সোবহান।

 

বরিশালের ঐতিহ্যবাহী গৌরনদীর আল্লাহর মসজিদে শুক্রবার জুম্মার নামাজ আদায়ের পূর্বে মুসুল্লীদের সাথে কুশল বিনিময়কালে ইঞ্জিনিয়ার আবদুস সোবহান আরও বলেছেন, আমাকে এমপি হিসেবে নির্বাচিত করা হলে, আমি চাঁদাবাজি ও সন্ত্রাসী করিনা এবং কাউকে করতে দেবোনা।

 

গৌরনদী ও আগৈলঝাড়ার সকল ধর্মের মানুষ ও ব্যবসায়ীদের চাঁদাবাজি ও সন্ত্রাসীদের কবল থেকে মুক্ত করবো। সকল ধর্মের লোকজন একত্রে মিলেমিশে সুখে শান্তিতে সুন্দরভাবে বসবাস করতে চাই। কোন ধর্মের মানুষের ওপর কোনধরনের নির্যাতন হতে দিবোনা।

 

ইঞ্জিনিয়ার আবদুস সোবহান আরও বলেছেন-আমাকে নির্বাচিত করা হলে বিগত ২০০১ সালের মতো আর কাউকে বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে হবেনা। রাজনৈতিক পরিচয়ে মবসৃষ্টি করে কোন ব্যক্তির ওপর অত্যাচার হতে দিবোনা। গৌরনদী ও আগৈলঝাড়ার কোন মানুষের ক্ষতি হতে দিবোনা। নাগরিক সেবায় সর্বক্ষেত্রে হয়রানি ও দুর্নীতিমুক্ত করা হবে।

 

পাশাপাশি মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, সরকারি দপ্তরগুলোয় ঘুষ বন্ধ করা, সরকারি সেবা পাওয়া সহজীকরণ ও বেকার সমস্যা সমাধানে নিজস্ব অর্থায়নে নানামুখী কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। এছাড়াও নাগরিকদের সম্পৃক্ত করে অগ্রাধিকার ভিত্তিত্বে প্রতিটি উন্নয়নমূলক কাজ করা হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network