1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাবুগঞ্জে মজিদিয়া নূরানী প্রি-ক্যাডেট মাদ্রাসার সবক ও শিক্ষা সামগ্রী বিতরণ - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম
মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে দ্বিতীয় বৈঠক সোমবার এইচএসসিতে শূন্য পাস, পাঁচ বছরের নথিসহ ২৬ অধ্যক্ষকে তলব বালু অপসারণের নামে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমি

বাবুগঞ্জে মজিদিয়া নূরানী প্রি-ক্যাডেট মাদ্রাসার সবক ও শিক্ষা সামগ্রী বিতরণ

  • আপডেট সময় : রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের ফরিদগঞ্জ বহুমুখী ফাজিল মাদ্রাসা সংলগ্ন মজিদিয়া নূরানী প্রি-ক্যাডেট মাদ্রাসার ২০২৬ শিক্ষাবর্ষের সবক ও শিক্ষা সামগ্রী বিতরণ উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১১ জানুয়ারি) সকাল ৯টায় ফরিদগঞ্জ বহুমুখী ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ বহুমুখী ফাজিল মাদ্রাসার সভাপতি মো. আনোয়ার হোসেন বিশ্বাস।
মজিদিয়া নূরানী প্রি-ক্যাডেট মাদ্রাসার সভাপতি আলহাজ মো. মফিজুর রহমান বিশ্বাসের সভাপতিত্বে এবং মাদ্রাসার সহ-সম্পাদক মো. মাইনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি মো. আনোয়ার হোসেন বিশ্বাস তাঁর নিজস্ব অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে পোশাক বিতরণ করেন। এ সময় মাদ্রাসার সহ-সভাপতি মো. ফারুক হোসেন আলীম শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে মো. আনোয়ার হোসেন বিশ্বাস বলেন, নৈতিকতা ও দ্বীনি শিক্ষার সমন্বয়ের মাধ্যমেই একজন শিক্ষার্থী প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠতে পারে। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মনোবল বৃদ্ধি ও শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ফরিদগঞ্জ বহুমুখী ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. ফরিদুল আলম, মাস্টার মো. মোশারেফ হোসেন বিশ্বাস, সমাজসেবক রুহুল আমিন পাহলোয়ান, উপদেষ্টা মাস্টার মো. নুরুজ্জামান, মো. মাসুদ আহমেদ হাওলাদার, সহ-সভাপতি মো. আবুল হোসেন বাবুল বিশ্বাস, মো. এনায়েত হোসেন লিটন এবং নুর আলম লুৎফর হাওলাদার প্রমুখ।
এছাড়া অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং নৈতিক ও দ্বীনি শিক্ষার গুরুত্ব তুলে ধরেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network