1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাবুগঞ্জে ডিবির অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম
মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে দ্বিতীয় বৈঠক সোমবার এইচএসসিতে শূন্য পাস, পাঁচ বছরের নথিসহ ২৬ অধ্যক্ষকে তলব বালু অপসারণের নামে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমি

বাবুগঞ্জে ডিবির অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

  • আপডেট সময় : রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬

 

নিজস্ব প্রতিবেদক: বাবুগঞ্জ উপজেলের রহমতপুর ইউনিয়নের রামপট্টি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ আব্দুল সালাম নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে বরিশাল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

 

রবিবার (১১ জানুয়ারি) দুপুর আনুমানিক ১২টার দিকে ঢাকা–বরিশাল মহাসড়কের রামপট্টি স্ট্যান্ড এলাকায় ডিবির এসআই জাহিদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় এক কেজি গাঁজা। পরে তাকে আটক করে আইনগত প্রক্রিয়ার জন্য থানায় হস্তান্তর করা হয়েছে।

 

পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ও সহযোগিতাও অত্যন্ত জরুরি।

 

মাদকের বিরুদ্ধে এমন কঠোর অবস্থান এলাকাবাসীর মধ্যে প্রশংসিত হয়েছে। স্থানীয়রা মনে করছেন, নিয়মিত অভিযান চললে যুব সমাজ মাদকের ভয়াবহতা থেকে রক্ষা পাবে এবং সমাজ হবে আরও নিরাপদ।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network