1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ভবিষ্যতে গুম-খুনের মতো অপরাধ না চাইলে গণভোটে ‘হ্যাঁ’তে ভোট দিন : বরিশালে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম
মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে দ্বিতীয় বৈঠক সোমবার এইচএসসিতে শূন্য পাস, পাঁচ বছরের নথিসহ ২৬ অধ্যক্ষকে তলব বালু অপসারণের নামে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমি

ভবিষ্যতে গুম-খুনের মতো অপরাধ না চাইলে গণভোটে ‘হ্যাঁ’তে ভোট দিন : বরিশালে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী

  • আপডেট সময় : রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, বিগত ১৬ বছর ধরে ফ্যাসিস্ট শাসকগোষ্ঠী গুম, খুনসহ নানারকম ভয়াবহ অপরাধের মধ্য দিয়ে দেশ পরিচালনা করেছে।

 

 

ভবিষ্যতে যদি সেই ধরনের অপরাধ আর দেখতে না চান, তাহলে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে ভোট দিতে হবে এবং এ বিষয়ে জনমত গঠনে সবাইকে ভূমিকা রাখতে হবে।

 

 

শনিবার (১১ জানুয়ারি) সকালে বরিশাল নগরীর বেলস্ পার্ক মাঠে অনুষ্ঠিত গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ উপলক্ষে আয়োজিত বিভাগীয় ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

 

 

অধ্যাপক আলী রিয়াজ বলেন, জুলাই জাতীয় সনদের মাধ্যমে দেশের ভবিষ্যৎ রূপরেখা নির্ধারণ করা হয়েছে। আমাদের সবার মধ্যে মতের পার্থক্য থাকতে পারে, কিন্তু দেশের কল্যাণের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। গণতন্ত্র ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের জন্য গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে অবস্থান নেওয়া অত্যন্ত জরুরি।

 

 

তিনি আরও বলেন, এই গণভোট শুধু একটি রাজনৈতিক সিদ্ধান্ত নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও মানবিক রাষ্ট্র গঠনের সুযোগ। তাই ধর্মীয় নেতা ও সমাজের সচেতন ব্যক্তিদের গণভোটের গুরুত্ব সাধারণ মানুষের কাছে তুলে ধরতে হবে।

 

 

বরিশাল বিভাগীয় প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় কার্যালয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠিত ইমাম সম্মেলনে সভাপতিত্ব করেন বরিশাল বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান।

 

 

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন।

 

এদিকে একই দিন বিকেলে বরিশাল বিভাগীয় প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায়ও প্রধান অতিথির বক্তব্য দেন অধ্যাপক আলী রিয়াজ। সেখানে তিনি গণভোটের গুরুত্ব ও প্রশাসনের দায়িত্বশীল ভূমিকা নিয়ে দিকনির্দেশনা প্রদান করেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network