1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাবুগঞ্জ উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম
মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে দ্বিতীয় বৈঠক সোমবার এইচএসসিতে শূন্য পাস, পাঁচ বছরের নথিসহ ২৬ অধ্যক্ষকে তলব বালু অপসারণের নামে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমি

বাবুগঞ্জ উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি : বরিশালের বাবুগঞ্জ উপজেলায় “ট্রান্সফরমিং লাইভস থ্রু নিউট্রিশন (TLTN)” প্রকল্পের আওতায় উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা উল হুসনা। উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভায় প্রকল্প সমন্বয়কারী কামরুল ইসলামের সঞ্চালনায় প্রকল্পের সার্বিক কার্যক্রম ও লক্ষ্য সম্পর্কে বিস্তারিত উপস্থাপন করেন হেলেন কেলার ইন্টারন্যাশনাল বাবুগঞ্জের পুষ্টি কর্মকর্তা রুমানা শারমিন।
সভায় জানানো হয়, বাবুগঞ্জ উপজেলায় বাস্তবায়নাধীন “ট্রান্সফরমিং লাইভস থ্রু নিউট্রিশন” প্রকল্পের মাধ্যমে শিশু ও মায়েদের অপুষ্টি হ্রাস এবং পুষ্টিমান উন্নয়নে কাজ করা হচ্ছে। এলাকা ভিত্তিক অপুষ্টিজনিত সমস্যায় ভুগছেন এমন শিশু ও মায়েদের স্বাস্থ্য উন্নয়নে এ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
আন্তর্জাতিক সংস্থা হেলেন কেলার ইন্টারন্যাশনালের কারিগরি সহযোগিতায় এবং সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (সিএনআরএস)-এর বাস্তবায়নে মাঠ পর্যায়ে প্রকল্পটি পরিচালিত হচ্ছে।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ কে এম মনিরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুর রউফ এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মিজানুর রহমান।
এছাড়া সভায় উপস্থিত ছিলেন রেসিডেন্ট মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. তামিম মল্লিক, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শহীদুল ইসলাম, বাবুগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সাইফুল ইসলাম, রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহাব উদ্দিন বাচ্চু, এএফও মাহবুব আলম, দিবাকর রায়সহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাংবাদিকবৃন্দ এবং প্রকল্প কর্মকর্তা মো. মাহমুদুল হাসান ও মনিটরিং, মূল্যায়ন, জবাবদিহিতা ও শিক্ষণ কর্মকর্তা নুরুল আহমেদ মামুনসহ প্রকল্পের অন্যান্য কর্মকর্তারা।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network