1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
আগৈলঝাড়ায় খালেদা জিয়ার স্মরণে দোয়া - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনাম
মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে দ্বিতীয় বৈঠক সোমবার এইচএসসিতে শূন্য পাস, পাঁচ বছরের নথিসহ ২৬ অধ্যক্ষকে তলব বালু অপসারণের নামে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমি

আগৈলঝাড়ায় খালেদা জিয়ার স্মরণে দোয়া

  • আপডেট সময় : রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বরিশাল জেলার আগৈলঝাড়া  উপজেলার গৈলা ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের বিএনপির উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন আপোসহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

 

শনিবার  (১৭ জানুয়ারি) ঈশার বাদ আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের উত্তর সেরাল সাইক্লোন  সেন্টার সরকারি প্রাথমিক  বিদ্যালয় মাঠে বিএনপির আয়োজিত দোয়া-মাহফিল ও মোনাজাতে  অনুষ্ঠিত হয়।

 

 

উজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো.সামছুল হক খোকনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি ভারপ্রাপ্ত  আহবায়ক শিকদার  হাফিজুর রহমান,সদস্য  সচিব মোল্লা বশির আহমেদ পান্না, উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক আবুল হোসেন মোল্লা, গৈলা ইউনিয়ন বিএনপি আহবায়ক এনায়েত খান মনু, সদস্য সচিব মো.বদিউজ্জামান সরল মোল্লা, উপজেলা  যুবদল সদস্য সচিব সাইদুর রহমান সিপন, উপজেলা সেচ্ছাসেবক দল সদস্য সচিব রাজ্জাক ফকির, উপজেলা ছাত্রদের সহ সভাপতি আবু বকর ছিদ্দিক, জানে আলম, আজাদ এলাহি, মামুনুল ইসলাম, শহিদ হাওলাদার, আরিফ হাসান মৃধাসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও সুধীজন অংশগ্রহণ করেন।বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও গণতন্ত্র পুনরুদ্ধারে তার অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

 

 

 

এছাড়া বক্তারা বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন ও স্বৈরাচারবিরোধী সংগ্রামে বেগম খালেদা জিয়ার ভূমিকা ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তার ত্যাগ ও নেতৃত্ব নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে বলেও তারা মন্তব্য করেন।

 

 

 

অনুষ্ঠানে বিশেষ মোনাজাতে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং দেশের শান্তি, গণতন্ত্র ও মানুষের কল্যাণ কামনা করে দোয়া করা হয়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network