1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাবুগঞ্জে জন্ম ও মৃত্যু নিবন্ধন শতভাগ সফল করতে টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনাম
মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে দ্বিতীয় বৈঠক সোমবার এইচএসসিতে শূন্য পাস, পাঁচ বছরের নথিসহ ২৬ অধ্যক্ষকে তলব বালু অপসারণের নামে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমি

বাবুগঞ্জে জন্ম ও মৃত্যু নিবন্ধন শতভাগ সফল করতে টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় : সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬

 

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জ উপজেলায় জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম শতভাগ সফল করার লক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (১৯ জানুয়ারি) দুপুর ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক দীনেশ সরকার।

 

বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা উল হুসনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এ কে এম মনিরুল ইসলাম, নির্বাচনী আচরণবিধির নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ হেল মাফি।

 

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হোসেন হিমু, চাঁদপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন রাড়ি, রহমতপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. সুমন শিকদার, উপজেলা আইসিটি কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মো. মিজানুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন জোবায়েদা আক্তারসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও এনজিও প্রতিনিধিরা।
সভায় বক্তারা বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধন নাগরিক অধিকারের একটি গুরুত্বপূর্ণ অংশ। সময়মতো নিবন্ধন সম্পন্ন করা শুধু প্রশাসনিক দায়িত্ব নয়, এটি নাগরিক সচেতনতার বিষয়ও। জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম আরও গতিশীল করতে ইউনিয়ন পর্যায়ে ব্যাপক প্রচারণা চালানো এবং বিদ্যালয় ও স্বাস্থ্যকেন্দ্রগুলোর সহযোগিতায় কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network