1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাকেরগঞ্জে ৬০ জেলের মাঝে বকনা বাছুর বিতরণ - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম
মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে দ্বিতীয় বৈঠক সোমবার এইচএসসিতে শূন্য পাস, পাঁচ বছরের নথিসহ ২৬ অধ্যক্ষকে তলব বালু অপসারণের নামে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমি

বাকেরগঞ্জে ৬০ জেলের মাঝে বকনা বাছুর বিতরণ

  • আপডেট সময় : মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬

 

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বিকল্প জীবিকার্জনের জন্য বরিশালের বাকেরগঞ্জে নিবন্ধিত ৬০ জন জেলেকে ৬০ টি বকনা বাছুর গরু প্রদান করা হয়েছে।

 

বুধবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে বাছুর প্রদান অনু্ষ্ঠানের আয়োজন করে উপজেলা মৎস্য দপ্তর।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় পরিচালক মোঃ কামরুল হাসান, বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় সিনিয়র সহকারী পরিচালক মোঃ মহসিন, জেলা মৎস্য কর্মকর্তা ড. মোঃ হাদিউজ্জামান।

 

উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ সাইফুল ইসলামের সঞ্চালনায় উপজেলা ভেটেরিনারি সার্জন আমিরুল ইসলাম, রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমন।

 

উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা গেছে, উপজেলায় মোট নিবন্ধিত জেলের সংখ্যা ৫৩৪২ জন। তার মধ্যে ২০২৫-২৬ অর্থবছরে মৎস্য অধিদপ্তরের দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় নিবন্ধিত ৬০ জন জেলেকে ৬০ টি বকনা বাছুর প্রদান করা হয়েছে।

 

বিকল্প কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে জীবিকার্জনেরর জন্য জেলেদের স্বাবলম্বী করার লক্ষ্যে বকনা বাছুর গরু প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম। তিনি বলেন, চলতি অর্থবছরে ৬০ জন জেলেকে বকনা বাছুর দেওয়া হয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network