1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাকেরগঞ্জের কলসকাঠীতে জমি দখল করে ভেকু দিয়ে মাটি কেটে সড়ক নির্মাণের অভিযোগ - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম
মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে দ্বিতীয় বৈঠক সোমবার এইচএসসিতে শূন্য পাস, পাঁচ বছরের নথিসহ ২৬ অধ্যক্ষকে তলব বালু অপসারণের নামে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমি

বাকেরগঞ্জের কলসকাঠীতে জমি দখল করে ভেকু দিয়ে মাটি কেটে সড়ক নির্মাণের অভিযোগ

  • আপডেট সময় : মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬

 

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী ইউনিয়নের পূর্ব দুগাপুর গ্রামে ব্যক্তি মালিকানাধীন জমি দখল করে ভেকু (এক্সকাভেটর) দিয়ে মাটি কেটে অবৈধভাবে সড়ক নির্মাণের অভিযোগ উঠেছে। এতে জমির প্রকৃত মালিকসহ স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।

 

ভুক্তভোগী মোঃ আলকাচ হাওলাদার অভিযোগ করে বলেন, এলাকার প্রভাবশালী ইঞ্জিনিয়ার আবুল বাশার কোনো ধরনের সরকারি অনুমতি কিংবা মালিকদের সম্মতি ছাড়াই জোরপূর্বক জমির ওপর দিয়ে সড়ক নির্মাণের কাজ শুরু করেছেন। ভেকু দিয়ে মাটি কাটার ফলে জমির স্বাভাবিক অবস্থান নষ্ট হয়ে গেছে এবং ফসলি জমির ব্যাপক ক্ষতি হয়েছে। পাশাপাশি আমাদের জমি দখল করে তাদের ব্যক্তি মালিকানাধীন সড়ক নির্মাণ করছে।

 

আলকাচ হাওলাদার আরো জানান, এর আগে গত ১৬ই জানুয়ারি রাতে আবুল বাশার আমাদের জমি দখল করে সড়ক নির্মাণের চেষ্টা চালালে ওই দিনই আমি বাকেরগঞ্জ থানা একটি লিখিত অভিযোগ দায়ের করি। তবে পুলিশের পক্ষ থেকে কোন কার্যকরী ব্যবস্থা না নেওয়া আজ ২০ জানুয়ারি তারা আবার আমাদের জমি দখল করে সড়ক নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে।

 

ভুক্তভোগীরা জানান, মঙ্গলবার ২০ জানুয়ারি সকাল ৮ টা থেকে তাদের জমিতে প্রবেশ করে মাটি কাটার কাজ চালানো হয়। এ সময় মাটি কাটা নেতৃত্ব দেয় আবুল বাশারসহ ৫০ জনের একটি বাহিনী। বাঁধা দিতে গেলে সংশ্লিষ্টরা হুমকি-ধামকি দেন। এতে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

 

এদিকে স্থানীয় সচেতন মহল বলছে, এভাবে জমি দখল ও অবৈধ সড়ক নির্মাণ আইনের সুস্পষ্ট লঙ্ঘন। দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ না হলে ভবিষ্যতে বড় ধরনের সংঘাতের আশঙ্কা রয়েছে।

 

এ বিষয়ে অভিযুক্ত আবুল বাশারের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তার বক্তব্য পাওয়া যায়নি।

 

ভুক্তভোগীরা অবিলম্বে অবৈধ সড়ক নির্মাণ বন্ধ করে দখলমুক্ত করার পাশাপাশি দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানায়।

 

এ বিষয়ে বাকেরগঞ্জ থানার ওসি কেএম সোহেল রানা বলেন, আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। যখন খবর পেয়েছি অবৈধ ভাবে জমি দখল করে মাটি কেটে সড়ক নির্মাণ চলছে। সেখানে পুলিশ পাঠিয়ে কাজ বন্ধ করা হয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network