1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে দেশীয় অস্ত্রসহ আটক ১ - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনাম
মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে দ্বিতীয় বৈঠক সোমবার এইচএসসিতে শূন্য পাস, পাঁচ বছরের নথিসহ ২৬ অধ্যক্ষকে তলব বালু অপসারণের নামে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমি

বরিশালে দেশীয় অস্ত্রসহ আটক ১

  • আপডেট সময় : মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬

 

নিজস্ব প্রতিবেদক: বরিশালে বিশেষ অভিযানে দুইটি দেশীয় ধারালো অস্ত্রসহ একজনকে আটক করেছে পুলিশ।

 

মঙ্গলবার (২০ জানুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল। আটককৃত ব্যক্তির নাম মো. মিরাজ খান।

 

তিনি বরিশাল নগরীর কাউনিয়া এলাকার ৭ নম্বর ওয়ার্ডের ভাটিখানা সেকশন রোড এলাকার বাসিন্দা এবং মো. আইয়ুব আলী খানের ছেলে।

 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কাউনিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আল মামুনের নেতৃত্বে একটি বিশেষ অভিযানিক দল সোমবার (১৯ জানুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে অভিযান পরিচালনা করে। অভিযানটি চালানো হয় কাউনিয়া থানাধীন ভাটিখানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপরীতে অবস্থিত কথিত ‘পোড়াবাড়ি’ এলাকার ভেতরে মো. লিটন হাওলাদারের পরিত্যক্ত একটি টিনের ঘরে।

 

এ সময় সেখানে তল্লাশি চালিয়ে দুইটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকেই মো. মিরাজ খানকে আটক করা হয়।

 

বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল আরও জানায়, এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network