1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশাল-১: চূড়ান্ত প্রার্থী তালিকা ও প্রতীক ঘোষণা - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনাম
মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে দ্বিতীয় বৈঠক সোমবার এইচএসসিতে শূন্য পাস, পাঁচ বছরের নথিসহ ২৬ অধ্যক্ষকে তলব বালু অপসারণের নামে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমি

বরিশাল-১: চূড়ান্ত প্রার্থী তালিকা ও প্রতীক ঘোষণা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বরিশাল–১ (গৌরনদী–আগৈলঝাড়া) আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের চূড়ান্ত তালিকা ও প্রতীক ঘোষণা করেছে নির্বাচন কমিশন। যাচাই-বাছাই ও আপিল নিষ্পত্তির পর এই আসনে মোট পাঁচজন প্রার্থী বৈধভাবে নির্বাচনে অংশ নিচ্ছেন।

বিএনপি মনোনীত প্রার্থী জহির উদ্দিন স্বপন প্রতিদ্বন্দ্বিতা করছেন ধানের শীষ প্রতীকে। স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির বিদ্রোহী প্রার্থী ইঞ্জিনিয়ার আবদুস সোবহান নির্বাচনে অংশ নিচ্ছেন ফুটবল প্রতীকে।

এছাড়া জাতীয় পার্টি (জেপি) মনোনীত প্রার্থী সেরনিয়াবাত সেকেন্দার আলী বাইসাইকেল, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. কামরুল ইসলাম খান দাঁড়িপাল্লা, এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী রাসেল সরদার হাতপাখা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বরিশাল জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. খায়রুল আলম সুমন বুধবার (২১ জানুয়ারি) দুপুরে প্রার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে প্রতীক তুলে দেন। জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, বরিশাল জেলার ছয়টি সংসদীয় আসনে প্রাথমিকভাবে মোট ৪১ জন প্রার্থী ছিলেন; এর মধ্যে সাতজন মনোনয়ন প্রত্যাহার করায় বর্তমানে ৩৪ জন প্রার্থী নির্বাচনী মাঠে রয়েছেন।

প্রতীক পেয়ে স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার আবদুস সোবহান বলেন, ভোটার ও কর্মী-সমর্থকদের অনুপ্রেরণাই আমাকে এ পর্যন্ত এগিয়ে এনেছে। ফুটবল প্রতীকই আমি চেয়েছিলাম, এবং এটি পেয়েছি।” তিনি আরও বলেন, “আমি বরিশাল–১ আসনের সাধারণ মানুষের প্রার্থী। নির্বাচিত হলে নাগরিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, অগ্রাধিকারভিত্তিক উন্নয়ন, বেকার সমস্যা দূরীকরণ এবং মাদক ও সন্ত্রাসমুক্ত বরিশাল-১ গড়ে তোলা আমার প্রধান অঙ্গীকার।”

নির্বাচন কমিশন জানায়, প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করতে পারবেন। ইতোমধ্যে বরিশালের ছয়টি আসনের প্রার্থীদের কর্মী-সমর্থকরা ফেসবুকসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে প্রচারণা শুরু করেছেন। ব্যানার, পোস্টার ও অনলাইন প্রচারের মাধ্যমে ধীরে ধীরে নির্বাচনী আমেজ পুরো বরিশালজুড়ে ছড়িয়ে পড়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network