1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন : বরিশালের ৬ আসনে আনুষ্ঠানিক প্রচারণা শুরু - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম
মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে দ্বিতীয় বৈঠক সোমবার এইচএসসিতে শূন্য পাস, পাঁচ বছরের নথিসহ ২৬ অধ্যক্ষকে তলব বালু অপসারণের নামে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন : বরিশালের ৬ আসনে আনুষ্ঠানিক প্রচারণা শুরু

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশালের ছয়টি সংসদীয় আসনে আনুষ্ঠানিকভাবে প্রচার–প্রচারণা শুরু করেছেন প্রার্থীরা।

 

 

আজ (বৃহস্পতিবার, ২২ জানুয়ারি) সকাল থেকেই নগরী ও বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগের মাধ্যমে প্রচারণায় নেমেছেন তারা।

 

 

আজ বেলা ১১টার দিকে নগরীর কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে প্রচারণা শুরু করেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) মনোনীত ‘মই’ প্রতীকের প্রার্থী ডা. মনিষা চক্রবর্ত্তী। পরে তিনি সদর রোডসহ নগরীর বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন।

 

এসময় ডা. মনিষা চক্রবর্ত্তী মই প্রতীকে ভোট দিয়ে আগামীর নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানান।

 

পাশাপাশি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের নজরদারি আরও জোরদার করার দাবি জানান তিনি।

 

এদিকে, বেলা ১২টার দিকে নগরীর সদর রোডের আগুরপুর রোড এলাকা থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন বরিশাল সদর-৫ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমের সমর্থকরা। তারা সদর রোডসহ নগরীর বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ চালিয়ে হাতপাখা প্রতীকে ভোট চান।

 

 

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশালের ছয়টি সংসদীয় আসনে মোট ৩৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে বরিশাল সদর-৫ আসনে প্রার্থী রয়েছেন ৬ জন। এই আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১৩ হাজার ৩ জন। এর মধ্যে নারী ভোটার ২ লাখ ৫০ হাজার ৬১৭ জন এবং পুরুষ ভোটার ২ লাখ ৫০ হাজার ৬৭৭ জন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network