1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ভিন্নমত দমন কখনোই একটি সমাজকে এগিয়ে নিতে পারে না : বরিশালে হাসনাত - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনাম
মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে দ্বিতীয় বৈঠক সোমবার এইচএসসিতে শূন্য পাস, পাঁচ বছরের নথিসহ ২৬ অধ্যক্ষকে তলব বালু অপসারণের নামে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমি

ভিন্নমত দমন কখনোই একটি সমাজকে এগিয়ে নিতে পারে না : বরিশালে হাসনাত

  • আপডেট সময় : রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : ভিন্নমত দমন কখনোই একটি সমাজকে এগিয়ে নিতে পারে না উল্লেখ করে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী ও দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘আপনি যখন ভিন্নমতের জন্য জায়গা তৈরি করে দেন, তখনই আপনার চিন্তার পরিসর বড় হয়। কিশোর কণ্ঠ (শিশুতোষ ম্যাগাজিন) সেই জায়গাটিই তৈরি করেছে শিশু-কিশোরদের জন্য।’

 

শনিবার (২৪ জানুয়ারি) রাতে বরিশাল নগরীর বগুড়া রোড এলাকার হোসেন মঞ্জিলে কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের কার্যালয়ের উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক সংক্ষিপ্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে হাসনাত আব্দুল্লাহ এসব কথা বলেন।

 

তিনি বলেন, ‘তার শৈশব ও বেড়ে ওঠার স্মৃতির সঙ্গে কিশোর কণ্ঠ গভীরভাবে জড়িত। কিশোর কণ্ঠ শুধু একটি শিশুতোষ ম্যাগাজিন নয়, এটি চিন্তা, লেখা ও ভিন্নমত প্রকাশের একটি বিদ্যালয়।

 

তিনি আরও বলেন, ‘যেকোনো মত, যেকোনো চিন্তা তা যে পক্ষেরই হোক লেখালেখি ও প্রকাশের স্বাধীনতায় তিনি ব্যক্তিগতভাবে বিশ্বাসী।

 

ঐতিহাসিক এক উদাহরণ টেনে হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘ব্রিটেনে এক সময় রাজা ভিন্নমত দমন করলেও পরবর্তীতে দার্শনিক জন মিল্টনের লেখার মধ্য দিয়েই মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে আন্দোলন গড়ে ওঠে।

 

তিনি বলেন, ‘শিশুতোষ মাসিক ম্যাগাজিন হিসেবে কিশোর কণ্ঠ দীর্ঘদিন ধরে নিয়মিত প্রকাশিত হয়ে আসছে। স্কুল-কলেজের শিক্ষার্থীরা বিভিন্ন অ্যাসাইনমেন্ট ও লেখালেখির মাধ্যমে এই পত্রিকার সঙ্গে যুক্ত থেকেছে। প্রতি মাসে পাঠকদের মতামত পাঠানোর সুযোগ থাকায় ছোটবেলা থেকেই নিজের মত প্রকাশ ও স্বাধীনভাবে ভাবার চর্চা তৈরি হয়।

 

শেখ হাসিনা ও আওয়ামী লীগের শাসনামলকে ফ্যাসিবাদী সময় উল্লেখ করে তিনি বলেন, ‘সে সময় কিশোর কণ্ঠের প্রচার ও মানুষের হাতে পৌঁছানোর ক্ষেত্রে নানা ধরনের বাধা দেয়া হয়েছিল। অনেক ক্ষেত্রে প্রকাশ কার্যক্রম কার্যত সীমিত হয়ে পড়ে।’

 

তিনি বলেন, ‘লেখা ও মতপ্রকাশের জায়গা সংকুচিত করাই ছিল সেই সময়ের বাস্তবতা। তবে নতুন করে কিশোর কণ্ঠের কার্যক্রম চালু হওয়াকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন।

 

এই উদ্যোগ শিশু-কিশোরদের মধ্যে প্রশ্ন করার সাহস, ভিন্নমত প্রকাশের নান্দনিক চর্চা এবং ভাষার মাধ্যমে চিন্তা প্রকাশের শক্তি গড়ে তুলবে বলে জানান তিনি।

 

অনুষ্ঠানে কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি, সাংবাদিক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network