1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশাল-২ : বিএনপির প্রার্থী সরফুদ্দিন আহমেদ সান্টুর মতবিনিময় - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনাম
মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে দ্বিতীয় বৈঠক সোমবার এইচএসসিতে শূন্য পাস, পাঁচ বছরের নথিসহ ২৬ অধ্যক্ষকে তলব বালু অপসারণের নামে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমি

বরিশাল-২ : বিএনপির প্রার্থী সরফুদ্দিন আহমেদ সান্টুর মতবিনিময়

  • আপডেট সময় : রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে স্থানীয় সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন বরিশাল-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টু ।

 

রোববার (২৫ জানুয়ারি) সকালে উজিরপুরের গুঠিয়ার নিজ বাড়িতে ওই মতবিনিময় সভার আয়োজন করা হয়। শুরুতে ওই সভায় অংশ নেয়া সাংবাদিকদের ফুলেল শুভেচ্ছা জানান তিনি। নির্বাচিত হলে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলার পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।

 

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আ. রহিম সরদার, উজিরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাহফুজুর রহমান মাসুম, সহ সভাপতি মো. নাসির উদ্দিন হাওলাদার, সাধারণ সম্পাদক নাজমুল হক মুন্না, সাংগঠনিক সম্পাদক মো. জুনায়েদ খান সিয়াম, কোষাধ্যক্ষ গোলাম মোস্তফা আকাশ, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম হিমেল, সদস্য, সৎসঙ্গ ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক শামসুল আলম জুলফিকার এবং আব্বাস আলী তালুকদার।

 

এ সময় আরো উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হুমায়ন খান, সিনিয়র সভাপতি এসএম আলাউদ্দীন, সহ সাধারণ সম্পাদক সরদার সিদ্দিকুর রহমান, উপজেলা যুবদলের সভাপতি আফম সামসুদ্দোহা আজাদ, এবং পৌর বিএনপির আইন বিষয়ক সম্পাদক মো.রিয়াজ মিঞা।

 

মত বিনিময় সভায় সরফুদ্দীন আহম্মেদ সান্টু বলেন, সাংবাদিকরা সঠিকভাবে সংবাদ তুলে ধরার জন্য কাজ করেন। সাংবাদিকদের হয়রানি বা হেনস্থা করলে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যাবস্থা গ্রহণ করা হবে। তিনি আমরা সবাই মিলে এলাকায় সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে চাই। সাংবাদিকরা যেন সহজে এবং সঠিক তথ্য পরিবেশন করতে পারেন, তা নিশ্চিত করব।

 

প্রসঙ্গত মতবিনিময় সভায় সাংবাদিকরা অংশ নিয়ে স্থানীয় ও জাতীয় সংবাদ পরিবেশনের গুরুত্ব, ভোটপ্রচারণার তথ্য সংগ্রহ এবং জনগণের সরাসরি সমস্যা তুলে ধরার সুযোগ পেয়েছেন। তারা জানান, একজন প্রার্থীর সঙ্গে এই ধরনের খোলামেলা মতবিনিময় অংশগ্রহণমূলক নির্বাচন বিশেষ করে গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network