1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
মুলাদীতে বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনাম
মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে দ্বিতীয় বৈঠক সোমবার এইচএসসিতে শূন্য পাস, পাঁচ বছরের নথিসহ ২৬ অধ্যক্ষকে তলব বালু অপসারণের নামে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমি

মুলাদীতে বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

  • আপডেট সময় : সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বরিশালের মুলাদীতে নির্বাচনী মাঠে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করার অভিযোগ করেছেন দলের নেতাকর্মীরা।

 

গতকাল সোমবার বিকেল ৩টায় মুলাদী রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপি নেতাকর্মীরা এ অভিযোগ করেন।

১০ দলীয় জোট প্রার্থী আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ও তার কর্মীরা ভোটারদের কাছে এবং ফেসবুকে মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার করছে বলে দাবি করেন তারা।

সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী কামাল হোসেন বলেন, ১০ দলীয় জোটের প্রার্থী নিজে ও তার অনুসারীরা  সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও সাধারণ ভোটারের কাছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর কথা লিখে অপপ্রচার চালাচ্ছেন। তিনি বলেন মুলাদী উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা একটি সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠানে সরকারকে সর্বাত্মক সহযোগী করে যাচ্ছে। বিএনপি চায়, সকলে মিলে একটি সুন্দর নির্বাচনী পরিবেশ তৈরি করতে।

 

সবাইকে অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বিএনপি নেতারা বলেন, ফ্যাসিবাদ পতনের পরবর্তী বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

 

এসময় উপস্থিত ছিলেন, মুলাদী উপজেলা বিএনপির যুগ্ন-আহবায়ক কাজী ইকবাল হোসেন চৌধুরী, মশিউর রহমান মাসুদ, উপজেলা স্বেচ্ছাসেবকদল আহবায়ক রোকনুজ্জামান মোল্লা, পৌর শ্রমিকদল সাধারন সম্পাদক মাসুদ খান রিকু, পৌর স্বেচ্ছাসেবকদল নেতা তামিম মল্লিক প্রমুখ।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network