1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
আগৈলঝাড়ায় বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহর উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও পুনর্মিলনী অনুষ্ঠিত - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম
মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে দ্বিতীয় বৈঠক সোমবার এইচএসসিতে শূন্য পাস, পাঁচ বছরের নথিসহ ২৬ অধ্যক্ষকে তলব বালু অপসারণের নামে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমি

আগৈলঝাড়ায় বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহর উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও পুনর্মিলনী অনুষ্ঠিত

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক :  বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা আলিম মাদ্রাসায় অরাজনৈতিক দ্বীনি সংগঠন বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহর উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

২৮ জানুয়ারি বুধবার দুপুর ১২টায় মাদ্রাসার হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগধা আলিম মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি ডাঃ মোঃ গোলাম কিবরিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জমইয়তে হিযবুল্লাহ আগৈলঝাড়া উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা মোঃ রফিকুল ইসলাম নেছারী, মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ এনায়েত উল্লাহ এবং বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ কেন্দ্রীয় সহ-সেবা ও সমাজকল্যাণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম।

এছাড়াও অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষকবৃন্দ, ছারছীনা শরীফের ভক্তবৃন্দ এবং বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ বাগধা ইউনিয়ন ও বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আগৈলঝাড়া উপজেলা ছাত্র হিযবুল্লাহর পক্ষ থেকে প্রধান অতিথি ও মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি ডাঃ মোঃ গোলাম কিবরিয়াকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ ছাত্রদের ইলম (জ্ঞান) ও আমলের দাওয়াত দেয়। বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ কোনো দলীয় রাজনীতি করে না; বরং আল্লাহ ও তাঁর রাসূল (সাঃ) এর প্রদর্শিত পথের কথা বলে।”

অনুষ্ঠানটি আয়োজনে সার্বিক সহযোগিতা করেন বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোঃ মাহমুদুল হাসান ফয়সাল। তিনি জানান, “এ বছর স্বল্প পরিসরে দেশের প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন জেলা ও উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানে বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহর কার্যক্রম ও সংবর্ধনা অনুষ্ঠান চলছে। সাংগঠনিক কার্যক্রমের অংশ হিসেবে আগামীতে আরও ব্যাপক পরিসরে দেশের সকল জেলা ও উপজেলায় বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহর এধরণের কর্মসূচি অব্যাহত থাকবে।”

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network