1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে দলিল জালিয়াতি মামলায় গ্রেপ্তার ৩ - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
শিরোনাম
মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে দ্বিতীয় বৈঠক সোমবার এইচএসসিতে শূন্য পাস, পাঁচ বছরের নথিসহ ২৬ অধ্যক্ষকে তলব বালু অপসারণের নামে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমি

বরিশালে দলিল জালিয়াতি মামলায় গ্রেপ্তার ৩

  • আপডেট সময় : শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল চরবাড়িয়া ইউনিয়নে দলিল জালিয়াতির মামলার ওয়ারেন্ট ভুক্ত তিনজন আসামিকে আটক করেছে পুলিশ। গত শুক্রবার (৩০ জানুয়ারী) রাত আনুমানিক ১০ টার সময় তাদের আটক করেন।

 

আটককৃতরা হলেন,চরবাড়িয়া ইউনিয়ন ৮নং ওয়ার্ড উত্তর লামচরী এলাকার বাসিন্দা মৃত জালাল উদ্দীন হাওলাদারের ছেলে মোঃ আমানউল্লাহ,মৃত শাহানাজ (শাহআলম) ( আলম) হাওলাদারের ছেলে রানা হাওলাদার, মৃত আঃ কাদের হাওলাদারের ছেলে সিরাজুল ইসলাম ( শাহিন)।

 

বাদী হাকীম আলী ব্যাপারী বলেন, তার পৈত্রিক সম্পত্তির ভুয়া দলিল দেখিয়ে জোরপূর্বক দখল করে চাষাবাদ করার চেষ্টা করেন। এ ঘটনায় বরিশাল মেট্রোপলিটন কোর্টে একটা মামলা দায়ের করেন। সেই মামলায় আজ রাত আনুমানিক ১০ টার সময় উত্তর লামচরী এলাকা থেকে ওয়ারেন্ট ভুক্ত শাহিন, রানা, আমানকে তাদের বাসা থেকে আটক করেন কাউনিয়া থানার পুলিশ।

 

তিনি আরও বলেন, আটককৃতরা দীর্ঘদিন ধরে চরবাড়িয়া ইউনিয়নের সাধারণ মানুষকে জিম্মি করে, তাদের জমির মাটি কেটে বিভিন্ন ইট বাটায় বিক্রি করেন। এরা প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে কেউ মুখ খোলার সাহস পায়না। এরা সকলেই ভূমিদস্যু, মাদক ব্যবসায়ী,সন্ত্রাসী।

 

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রফিকুল ইসলাম বলেন, চরবাড়িয়া ইউনিয়ন উত্তর লামচরী এলাকা থেকে ওয়ারেন্টভুক্ত তিনজন আসামিকে আটক করা হয়েছে। কালকে সকালে তাদের জেল হাজতে পাঠানো হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network