1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাবুগঞ্জে ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তারে বাধা, আসামি ছিনিয়ে নিল যুবদল - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনাম
মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে দ্বিতীয় বৈঠক সোমবার এইচএসসিতে শূন্য পাস, পাঁচ বছরের নথিসহ ২৬ অধ্যক্ষকে তলব বালু অপসারণের নামে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমি

বাবুগঞ্জে ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তারে বাধা, আসামি ছিনিয়ে নিল যুবদল

  • আপডেট সময় : সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বরিশালের বাবুগঞ্জ উপজেলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীদের বাধার মুখে পড়েছে বরিশাল জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযোগ উঠেছে, বাবুগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক রাকিবুল হাসান খান রাকিবের নেতৃত্বে ডিবি পুলিশের গাড়ি থেকে আসামিকে জোরপূর্বক ছিনিয়ে নেওয়া হয়েছে।

 

 

 

ঘটনাটি ঘটে রবিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের রাহুতকাঠী বন্দরে। এ সময় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা ইয়াসির আরাফাত ওরফে সোহেল কাজীকে গ্রেপ্তার করে বরিশাল জেলা গোয়েন্দা পুলিশ।

 

 

 

গোয়েন্দা সূত্রে জানা যায়, আটককৃত সোহেল কাজীকে গ্রেপ্তার করে ডিবি পুলিশের গাড়িতে তোলার সময় হঠাৎ স্থানীয় লোকজন জড়ো হয়ে বাধা প্রদান শুরু করে। একপর্যায়ে যুবদল নেতা রাকিবুল হাসান খান রাকিবের নেতৃত্বে একটি দল ডিবি পুলিশের গাড়ি ঘিরে ফেলে এবং উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি করে। পরিস্থিতি দ্রুত সংঘর্ষের দিকে মোড় নেওয়ার আশঙ্কা দেখা দিলে একপর্যায়ে আসামিকে গাড়ি থেকে নামিয়ে জোরপূর্বক ছিনিয়ে নেওয়া হয়।

 

 

এ বিষয়ে বরিশাল জেলা ডিবি পুলিশের এসআই রেদোয়ান বলেন, রাহুতকাঠিতে একটি ঘটনা ঘটেছে। এ বিষয়ে উর্ধ্বতন কর্মকর্তারা বলতে পারবেন।

 

 

বরিশাল জেলা ডিবি পুলিশ পরিদর্শক মোস্তফা আনোয়ার বলেন, অভিযান টিম মাঠে রয়েছে। এ ধরনের কোনো ঘটনা ঘটেছে কিনা জানি না।

 

 

একই কথা বলেন বরিশাল জেলা পুলিশ সুপার ফারজানা ইসলাম।

 

 

স্থানীয় সূত্রে জানা গেছে, সোহেল কাজী বাবুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী ছিলেন এবং নিষিদ্ধ ঘোষণার আগ পর্যন্ত সংগঠনটির রাজনীতিতে সক্রিয় ছিলেন। তিনি বাবুগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক রাকিবুল হাসান খান রাকিবের ঘনিষ্ঠ আত্মীয় বলেও এলাকায় আলোচনা রয়েছে।

 

 

এ ঘটনায় যুবদল নেতা রাকিবুল হাসান খান রাকিবের বক্তব্য জানতে একাধিকবার তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ পাওয়া যায়।

 

 

ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সচেতন মহলের মতে, প্রকাশ্যে আইনশৃঙ্খলা বাহিনীর কাজে বাধা প্রদান এবং আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনা রাষ্ট্রীয় কর্তৃত্বের প্রতি সরাসরি চ্যালেঞ্জ। তারা অবিলম্বে ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network