1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে বরিশাল সিটি কর্পোরেশনের কর্মচারীদের বিক্ষোভ - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনাম
মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে দ্বিতীয় বৈঠক সোমবার এইচএসসিতে শূন্য পাস, পাঁচ বছরের নথিসহ ২৬ অধ্যক্ষকে তলব বালু অপসারণের নামে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমি

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে বরিশাল সিটি কর্পোরেশনের কর্মচারীদের বিক্ষোভ

  • আপডেট সময় : সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : পে-কমিশনের সুপারিশ করা বৈষম্যহীন নবম পে-স্কেলসহ ৭ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) গেটে অবস্থান ও বিক্ষোভ করেছেন সেখানকার কর্মচারীরা।

 

কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে দুই ঘণ্টা বরিশাল সিটি কর্পোরেশন কর্মচারী ইউনিয়নের উদ্যোগে এই কর্মসূচি হয়। এ সময় তাদের সব দাবি মেনে নিতে সরকারের কাছে জোর দাবি জানান।

 

 

বিসিসি কর্মচারী ইউনিয়নের সভাপতি নূর খানের সভাপতিত্বে বিক্ষোভ কর্মসূচিতে বক্তৃতা দেন, বাংলাদেশ কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ বরিশাল জেলা শাখার প্রধান উপদেষ্টা আব্দুল লতিফ, যুগ্ম আহ্বায়ক মোহা. মানিক মৃধা, বিসিসি কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আনিছুর রহমান প্রমুখ।

 

 

বক্তারা বলেন, কম বেতনে পরিবার নিয়ে খুব কষ্টে দিন কাটছে। তাই দ্রুত সময়ে আমাদের ন্যায্য দাবি নবম পে-স্কেল বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি। যদি দ্রুত দাবি মেনে নেওয়া না হয় তাহলে ঐক্যবদ্ধভাবে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network