1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাকেরগঞ্জে ফার্মেসীতে মোবাইল কোর্টের যৌথ অভিযান, ৯০ হাজার টাকা জরিমানা - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম
মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে দ্বিতীয় বৈঠক সোমবার এইচএসসিতে শূন্য পাস, পাঁচ বছরের নথিসহ ২৬ অধ্যক্ষকে তলব বালু অপসারণের নামে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমি

বাকেরগঞ্জে ফার্মেসীতে মোবাইল কোর্টের যৌথ অভিযান, ৯০ হাজার টাকা জরিমানা

  • আপডেট সময় : সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বাকেরগঞ্জে ফার্মেসীর দোকানে যৌথ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ৪টি দোকানের ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

সোমবার (২ ফ্রেব্রুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তন্ময় হালদার এ যৌথ অভিযান পরিচালনা করেন। যৌথ অভিযানের সময় বাংলাদেশ সেনাবাহিনী, উপজেলা প্রাণী সম্পদ দপ্তর, নিরাপদ খাদ্য দপ্তর ও ঔষধ প্রশাসন অধিদপ্তর সহযোগিতা করে।

 

অভিযানে লেবুখালী ক্যান্টনমেন্ট সংলগ্ন বাজারের ভাই ভাই ফার্মেসিকে ১০ হাজার, মোল্লা মেডিসিনকে ৫০ হাজার, ইয়ামিন মেডিসিন কর্নারকে ২০ হাজার ও রায়হান ড্রাগ হাউজকে ১০ হাজার টাকা করে মোট ৯০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তন্ময় হালদার বলেন, মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রি ও লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা করার অপরাধে ঔষধ ও কসমেটিকস আইন-২০২৩ অনুযায়ী ৪টি প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network