1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালের পথে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনাম
মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে দ্বিতীয় বৈঠক সোমবার এইচএসসিতে শূন্য পাস, পাঁচ বছরের নথিসহ ২৬ অধ্যক্ষকে তলব বালু অপসারণের নামে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমি

বরিশালের পথে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

  • আপডেট সময় : বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ প্রায় ২০ বছর পর নির্বাচনী জনসভায় অংশ নিতে বরিশালের পথে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার এই আগমনকে ঘিরে সকাল থেকেই ঐতিহাসিক বেলস পার্ক মাঠ ও আশপাশের এলাকায় বিএনপির নেতাকর্মীদের ঢল নেমেছে। সড়ক ও নৌপথে বরিশাল বিভাগের ছয় জেলা ও বিভিন্ন উপজেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হচ্ছেন।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় বরিশাল নগরীর ঐতিহাসিক বেলস পার্ক মাঠে অনুষ্ঠাতব্য নির্বাচনী জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। এ সমাবেশে বরিশাল বিভাগের ২১ আসনের বিএনপি ও মিত্র জোটের প্রার্থীরা উপস্থিত থাকবেন।

এদিকে মাঠজুড়ে বিরাজ করছে সাজ সাজ রব। বেলুন, ধানের শীষ প্রতীক ও দলীয় রঙে সাজানো হয়েছে বেলস পার্ক মাঠ। ব্যানার-ফেস্টুন ও স্লোগানে পুরো এলাকা উৎসবমুখর হয়ে উঠেছে।

জনসভায় সভাপতিত্ব করবেন বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক। এছাড়া মহানগরের সদস্যসচিব জিয়াউদ্দিন সিকদার ও বরিশাল দক্ষিণ জেলার সদস্যসচিব আবুল কালাম শাহীন সমাবেশ যৌথভাবে সঞ্চালনা করবেন।

এরই মধ্যে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সদর আসনে ধানের শীষের প্রার্থী মজিবর রহমান সরোয়ার, উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, গণঅধিকার পরিষদের সভাপতি ও জোটের প্রার্থী নুরুল হক নুর, বিএনপির কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরীনসহ কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ মঞ্চে উপস্থিত হয়েছেন।

নারী কর্মী নেতাকর্মীদের উপস্থিতিও সকাল থেকে লক্ষ্য করা যাচ্ছে। মঞ্চের সামনের দিকে অবস্থান নিচ্ছেন তারা। এছাড়া মঞ্চের ডান পাশে জুলাই যোদ্ধাদের জন্য মঞ্চ করা হয়েছে। মাঠের চারদিকে বিশুদ্ধ পানি এবং মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা রয়েছে।

 

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন বলেন, বেলা ১১টায় তারেক রহমান ঢাকা থেকে হেলিকপ্টার যোগে বরিশালের উদ্দেশে রওয়ানা হবেন। একই সময় বরিশালে সমাবেশ শুরু হবে। দুপর ১২টায় তারেক রহমান মঞ্চে উঠবেন। বক্তৃতা শেষে দুপুর ১টায় হেলিকপ্টারে ফরিদপুরের উদ্দেশে যাবেন।

 

উল্লেখ্য, ২০০১ সালে বরিশালের বেলস্ পার্ক মাঠে সর্বশেষ নির্বাচনী জনসভায় বক্তব্য দেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। ২৫ বছর পর একই মাঠের একই মঞ্চে বক্তব্য দেবেন তার জ্যেষ্ঠপুত্র এবং দলের বর্তমান চেয়ারম্যান তারেক রহমান। তা ছাড়া দীর্ঘ ২০ বছর পর সশরীরে বরিশালে আসছেন তিনি। ২০০৬ সালের ১৪ মে বরিশালে তৃণমূল বিএনপির কর্মিসভায় অংশ নিয়েছিলেন তিনি। তখন তিনি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ছিলেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network