1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
৬ বছর পর সুখবর পেলেন বরিশালের যুবদল নেতা মামুন - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
শিরোনাম
মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে দ্বিতীয় বৈঠক সোমবার এইচএসসিতে শূন্য পাস, পাঁচ বছরের নথিসহ ২৬ অধ্যক্ষকে তলব বালু অপসারণের নামে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমি

৬ বছর পর সুখবর পেলেন বরিশালের যুবদল নেতা মামুন

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ ছয় বছর পর বরিশাল মহানগর যুবদলের সাধারণ সম্পাদকের পদ ফিরে পেলেন মাসুম হাসান মামুন।

 

বুধবার (৪ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের যৌথ সিদ্ধান্তে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।

 

যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের গতিশীলতার লক্ষ্যে বরিশাল মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মাসুম হাসান মামুনকে স্বপদে বহাল করা হলো। কেন্দ্রীয় যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদক ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

এর আগে ২০২০ সালের ২৭ নভেম্বর সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং দলীয় কর্মসূচিতে বিশৃঙ্খলার অভিযোগে মহানগর যুবদলের সাধারণ সম্পাদকের পদসহ দলের সব পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছিল মাসুদ হাসান মামুনসহ আট নেতাকর্মীকে।

 

পরবর্তীতে তারা দলের প্রাথমিক সদস্য পদ ফিরে পেলেও সাধারণ সম্পাদকের পদ স্থগিত ছিল। দীর্ঘ প্রায় ছয় বছর পর দলীয় পদ ফিরে পেয়ে কেন্দ্রীয় নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মাসুদ হাসান মামুন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network