1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাকেরগঞ্জ হবে চাঁদাবাজি ও পার্সেন্টেজমুক্ত - হাত পাখার গণমিছিলে মুফতি ফয়জুল করিম - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:২০ অপরাহ্ন
শিরোনাম
মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে দ্বিতীয় বৈঠক সোমবার এইচএসসিতে শূন্য পাস, পাঁচ বছরের নথিসহ ২৬ অধ্যক্ষকে তলব বালু অপসারণের নামে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমি

বাকেরগঞ্জ হবে চাঁদাবাজি ও পার্সেন্টেজমুক্ত – হাত পাখার গণমিছিলে মুফতি ফয়জুল করিম

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেন, “সমাজের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ও চাঁদাবাজি সাধারণ মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলেছে। জনগণ যদি তাকে নির্বাচিত করে, তবে তিনি বাকেরগঞ্জকে একটি দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলবেন।

তিনি আরও বলেন, “যুবকই দেশের শক্তি। আমাদের লক্ষ্য হলো বেকারদের কেবল চাকরির পেছনে ঘোরানো নয়, বরং তাদের সময়োপযোগী ও কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলা এবং তাদের জন্য সম্মানজনক কাজের ব্যবস্থা করা।” নির্বাচিত হতে পারলে বাকেরগঞ্জের কাউকে বয়স্ক ভাতা, বিধবা ভাতাসহ কোন ভাতা পেতে ভোগান্তির শিকার হতে হবে না। এমনকি বাকেরগঞ্জগঞ্জ হবে পার্সেন্টেজমুক্ত। সরকারি উন্নয়নের বরাদ্দের ১০০ টাকার কাজে শতভাগ কাজ হবে বলেও তিনি প্রত্যয় ব্যক্ত করেন।

বৃহস্পতিবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ বাকেরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে গণমিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গণমিছিলটি বাকেরগঞ্জ বাসস্ট্যান্ড টিএন্ডটি সড়ক থেকে শুরু করে ডাক বাংলো মোড়, বাকেরগঞ্জ বন্দর, সদর রোডসহ পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সরকারি বাকেরগঞ্জ কলেজ মাঠে এসে শেষ হয়।

গণমিছিলে নেতৃত্ব দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখার প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম শায়েখে চরমোনাই। গণমিছিলে অংশ নেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতা নূরুল ইসলাম আল আমিন চৌধুরী, ইসলামী আন্দোলনের উপজেলা সভাপতি মাওলানা নাসির উদ্দিন রোকন ডাকুয়া, সেক্রেটারি মাওলানা জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network