1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাবুগঞ্জে বিএনপি প্রার্থী জয়নুল আবেদীনের নির্বাচনী উঠান বৈঠক - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম
মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে দ্বিতীয় বৈঠক সোমবার এইচএসসিতে শূন্য পাস, পাঁচ বছরের নথিসহ ২৬ অধ্যক্ষকে তলব বালু অপসারণের নামে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমি

বাবুগঞ্জে বিএনপি প্রার্থী জয়নুল আবেদীনের নির্বাচনী উঠান বৈঠক

  • আপডেট সময় : শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি : বরিশাল–৩ (বাবুগঞ্জ–মুলাদী) সংসদীয় আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব অ্যাডভোকেট জয়নুল আবেদীনের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের রাজগুরু গ্রামের ৮ নম্বর ওয়ার্ড এবং কেদারপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

 

বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনই জনগণের প্রত্যাশা। জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে বিএনপি সবসময় শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে বিশ্বাস করে। তিনি ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে ধানের শীষের পক্ষে ভোট প্রচারের আহ্বান জানান।

 

তিনি আরও বলেন, দেশের গণতন্ত্র ও মানুষের মৌলিক অধিকার পুনরুদ্ধারে জাতীয়তাবাদী দল বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। সাধারণ মানুষের দুঃখ-দুর্দশা লাঘবে জনগণের সমর্থন নিয়ে সংসদে প্রতিনিধিত্ব করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

 

উঠান বৈঠকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত থেকে বক্তব্য রাখেন এবং নির্বাচনী কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ করেন। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তি, তরুণ সমাজ ও সাধারণ ভোটাররা বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠক শেষে নেতাকর্মীরা ভোটারদের সঙ্গে।

 

এ সময় বাবুগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব ওয়াহেদুল ইসলাম খান, সাবেক সভাপতি ইসরাত হোসেন কচি তালুকদার, বিএনপি নেতা আবুল কালাম আজাদ,, যুবদলের সাবেক সভাপতি আওলাদ হোসেন, রহমাতুল ইন্ডিয়ান বিএনপির সভাপতি আব্দুল করিম হাওলাদার, সাধারণ সম্পাদক রাজন শিকদার, কেদারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কামাল হাওলাদার, ৮ নং ওয়ান বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন, যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক রফিকুল ইসলাম রাফিল আতিক আল আমিন, সিনিয়র যুগ্ন আহবায়ক হাকিম হোসেন ইমরান, সহ বিএনপি এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network