1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
হারতায় আদালতের নিষেধাজ্ঞা ও মামলা চলমান অবস্থায় ইজারা কার্যক্রমের ঘোষণা, ক্ষুব্ধ সংখ্যালঘু পরিবার ও ব্যবসায়ীরা - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে দ্বিতীয় বৈঠক সোমবার এইচএসসিতে শূন্য পাস, পাঁচ বছরের নথিসহ ২৬ অধ্যক্ষকে তলব বালু অপসারণের নামে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমি

হারতায় আদালতের নিষেধাজ্ঞা ও মামলা চলমান অবস্থায় ইজারা কার্যক্রমের ঘোষণা, ক্ষুব্ধ সংখ্যালঘু পরিবার ও ব্যবসায়ীরা

  • আপডেট সময় : সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬
উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার হারতা বাজারে আদালতের নিষেধাজ্ঞা ও মামলা চলমান অবস্থায় থাকা স্বত্বেও ইজারা কার্যক্রমের ঘোষণা দেয়ায় ক্ষুব্ধ ও হতাশ ভুক্তভোগী সংখালঘু পরিবার,ব্যবসায়ী ও এলাকাবাসী।
ভুক্তভোগী সংখ্যালঘু পরিবার সুত্রে জানা যায় উজিরপুর উপজেলার হারতায় জেএল ১৩ নং হারতা মৌজায় এসএ-১০৫৮নং দাগের দক্ষিণ দিয়া.৬০ একর হাল ১১৩২ নং দাগের পূর্ব দিয়া ৪.২৬ একর একুনে ৪.৮৬ একর ভূমি সংক্রান্ত মামলা চলমান রয়েছে। বাদী মোহনলাল বৈরাগী গং বনাম গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ  সরকার গং বিবাদী। মহামান্য সুপ্রিম কোর্ট অব বাংলাদেশ, সিভিল রিভিশন মোকদ্দমা নং ৩৯২৬/২০২৫ এব যার গনবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
এতে উল্লেখ থাকে এতদ্বারা সর্ব সাধারণের অবগতির জন্য জানানো যাইতেছে যে, নিম্ন বর্ণিত সম্পত্তি সংক্রান্ত মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট  বিভাগে সিভিল রিভিশন ৩৯২৬/২০২৫নং মোকদ্দমায় মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি জনাব মোঃ আজাবুল্লাহ ইং- ৩/৯/২০২৫ তারিখ রিভিশন মোকদ্দমাটি শুনানীর জন্য গ্রহন করিয়াছেন এবং নিম্নরূপ আদেশ প্রদান করিয়াছেন যে মহামান্য হাইকোর্ট বিভাগের আদেশ বহাল থাকা অবস্থায় নিম্ন তফসিল বর্ণিত ভূমি সম্পর্কে হারতা উত্তর পাড় নতুন হাট বাজারের সম্পত্তি দর্শাইয়া ইজারা/খাস উত্তোলন না করার জন্য উক্ত ভূমিতে আমাদের ভোগ দখলে কোন বাধা বিঘ্ন সৃষ্টি না করার জন্য এবং উপজেলা নির্বাহী অফিসার এবং আহবায়ক, হাট বাজার দরপত্র মূল্যায়ন কমিটি উজিরপুর,বরিশাল এর কার্যালয়ের ইং ১৮/২/২০২৫ তারিখের স্মারক নং০৫.১০.০৬৯৪.০০৬.০৫.০০২.২৫.১৫৫ এর মাধ্যমে তফসিল বর্ণিত ভূমি হইতে কোন ইজারার টাকা/খাস উত্তোলন না করার জন্য নির্দেশ দেন আদালত। এরপরে ইজারার জন্য কার্যক্রমের ঘোষণা দেয়ায় হতাশ সংখালঘু পরিবার,ব্যবসায়ী ও এলাকাবাসী। এ থেকে পরিত্রাণ পেতে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগী সংখালঘু পরিবার ও এলাকাবাসী।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network