1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
জামায়াতের ভোটাররা আমাকে ছাড়া আর কাকে ভোট দেবেন: ফয়জুল করীম - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
কলাপাড়ায় ব্যাগ ভর্তি ৫০ লাখ টাকাসহ স্বেচ্ছাসেবকদল নেতা আটক বরিশালে লক্ষাধিক টাকা ও নির্বাচনী স্লিপসহ দুই বিএনপি কর্মী আটক বরিশাল- ২ শের-ই-বাংলার উত্তরাধিকারের পারিবারিক বিরোধ গড়ালো ভোটের মাঠে “সৌভাগ্যের” উপজেলা বানারীপাড়া বরিশালে নির্বাচনের আগের দিন জাতীয় পার্টি নেতার বাড়িতে হামলার অভিযোগ, প্রচারকেন্দ্র ভাঙচুর বরিশালে জমি সংক্রান্ত বিরোধে আগুন, দুই পক্ষের মামলা ! ভান্ডারিয়ায় কেন্দ্রে কেন্দ্রে পৌঁছাচ্ছে নির্বাচনী সরঞ্জাম মুরগির খামারে ইউনিয়ন পরিষদের লোহার ভিম, সচিবের বিরুদ্ধে অভিযোগ কাউখালীতে ১৮টি ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র : ভোট গ্রহণের প্রস্তুতি সম্পন্ন বাকেরগঞ্জে সুষ্ঠু নির্বাচন নিয়ে ১১ দলীয় জোটের প্রার্থীর সংশয় প্রকাশ, প্রশাসনের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ

জামায়াতের ভোটাররা আমাকে ছাড়া আর কাকে ভোট দেবেন: ফয়জুল করীম

  • আপডেট সময় : বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : জামায়াতের ভোটাররা আমাকে ছাড়া আর কাকে ভোট দেবেন বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির ও বরিশাল-৫ ও ৬ আসনের সংসদ সদস্য প্রার্থী ফয়জুল করীম।

 

বুধবার (১১ ফেব্রুয়ারি) বরিশাল প্রেসক্লাবের হলরুমে আয়োজিত নির্বাচন পূর্ব সংবাদ সম্মেলনে ফয়জুল করীম এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘আদর্শিক ও কৌশলগত কারণে এই আসনে জামায়াতের ভোটারদের সমর্থন তার পক্ষেই থাকবে। এ ছাড়াও বরিশাল-৫ (সদর) আসনে যিনি জামায়াতে ইসলামীর প্রার্থী ছিলেন তিনিও তাকে সমর্থন দিয়ে মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন।

 

নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে ফয়জুল করীম বলেন, ভোট ইঞ্জিনিয়ারিং বড় উদ্বেগের বিষয়। কেন্দ্র দখল কিংবা ব্যালট ছিনতাইয়ের মতো ঘটনা ঘটার আশঙ্কা উড়িয়ে দেয়া যায় না। ভোটের ফলাফল প্রকাশ হওয়ার আগ পর্যন্ত কেউ শঙ্কামুক্ত নন। এই ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি রোধে তিনি আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক থাকার আহ্বান জানান।

 

প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিষয়ে তিনি বলেন, ‘তার প্রতিপক্ষ যারা রয়েছেন তারা বিগত দিনে বরিশালে কি করেছেন সেটি সবারই জানা। তাদের নতুন করে ভোট দেয়ার কি আছে সেটা আপনারা ভালো করেই জানেন।

 

সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন বরিশালের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network