1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
নির্বাচনে ইঞ্জিনিয়ারিং ও কেন্দ্র দখলের শঙ্কা রয়েছে : ফয়জুল করীম - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
কলাপাড়ায় ব্যাগ ভর্তি ৫০ লাখ টাকাসহ স্বেচ্ছাসেবকদল নেতা আটক বরিশালে লক্ষাধিক টাকা ও নির্বাচনী স্লিপসহ দুই বিএনপি কর্মী আটক বরিশাল- ২ শের-ই-বাংলার উত্তরাধিকারের পারিবারিক বিরোধ গড়ালো ভোটের মাঠে “সৌভাগ্যের” উপজেলা বানারীপাড়া বরিশালে নির্বাচনের আগের দিন জাতীয় পার্টি নেতার বাড়িতে হামলার অভিযোগ, প্রচারকেন্দ্র ভাঙচুর বরিশালে জমি সংক্রান্ত বিরোধে আগুন, দুই পক্ষের মামলা ! ভান্ডারিয়ায় কেন্দ্রে কেন্দ্রে পৌঁছাচ্ছে নির্বাচনী সরঞ্জাম মুরগির খামারে ইউনিয়ন পরিষদের লোহার ভিম, সচিবের বিরুদ্ধে অভিযোগ কাউখালীতে ১৮টি ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র : ভোট গ্রহণের প্রস্তুতি সম্পন্ন বাকেরগঞ্জে সুষ্ঠু নির্বাচন নিয়ে ১১ দলীয় জোটের প্রার্থীর সংশয় প্রকাশ, প্রশাসনের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ

নির্বাচনে ইঞ্জিনিয়ারিং ও কেন্দ্র দখলের শঙ্কা রয়েছে : ফয়জুল করীম

  • আপডেট সময় : বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বরিশাল-৫ (বরিশাল সদর) ও বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি মোহাম্মদ ফয়জুল করীম বলেছেন, ‘নির্বাচনে বহু ইঞ্জিনিয়ারিং, জাল ভোট, কেন্দ্র দখলের আশঙ্কা রয়েছে। ভোটের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত শঙ্কামুক্ত হব না।

ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির ফয়জুল করীমের অভিযোগ, বরগুনায় ভোট চাওয়ায় তাঁদের এক নেতাকে মারধর করা হয়েছে। পটুয়াখালীতে ভোট চাওয়ায় আরেক নেতার পা ভেঙে দেওয়া হয়।

আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে বরিশাল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকের প্রার্থী ফয়জুল করীম এসব কথা বলেন।

ফয়জুল করীম ভোটারদের উদ্দেশে বলেন, ‘যাকে নির্বাচিত করলে চাঁদাবাজি থাকবে না, গুন্ডামি-মাস্তানি থাকবে না, তাঁকে ভোট দিন। আমি নির্বাচিত হলে চাঁদাবাজি উৎখাতের চেষ্টা করব। আর যদি আমার প্রতিপক্ষ নির্বাচিত হয়, তাহলে বরিশালে কী হবে, তা বলার অপেক্ষা রাখে না। প্রশাসনকে বলব, কেউ যেন ব্যালট পেপার কেড়ে নিয়ে ভোট দিতে না পারেন।’

হাতপাখার প্রার্থী ফয়জুল বলেন, ‘আমি নির্বাচিত হলে প্রশাসনের সঙ্গে আলোচনা করে সব মিথ্যা মামলা তুলে নেওয়ার ব্যবস্থা করব। নির্বাচিত হলে বিগত দিনের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করব। বরিশালের সব শ্রেণি-পেশার মানুষকে নিয়ে একটি সুন্দর নগরী গড়ে তুলব।’

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network