1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
"সৌভাগ্যের" উপজেলা বানারীপাড়া - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
কলাপাড়ায় ব্যাগ ভর্তি ৫০ লাখ টাকাসহ স্বেচ্ছাসেবকদল নেতা আটক বরিশালে লক্ষাধিক টাকা ও নির্বাচনী স্লিপসহ দুই বিএনপি কর্মী আটক বরিশাল- ২ শের-ই-বাংলার উত্তরাধিকারের পারিবারিক বিরোধ গড়ালো ভোটের মাঠে “সৌভাগ্যের” উপজেলা বানারীপাড়া বরিশালে নির্বাচনের আগের দিন জাতীয় পার্টি নেতার বাড়িতে হামলার অভিযোগ, প্রচারকেন্দ্র ভাঙচুর বরিশালে জমি সংক্রান্ত বিরোধে আগুন, দুই পক্ষের মামলা ! ভান্ডারিয়ায় কেন্দ্রে কেন্দ্রে পৌঁছাচ্ছে নির্বাচনী সরঞ্জাম মুরগির খামারে ইউনিয়ন পরিষদের লোহার ভিম, সচিবের বিরুদ্ধে অভিযোগ কাউখালীতে ১৮টি ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র : ভোট গ্রহণের প্রস্তুতি সম্পন্ন বাকেরগঞ্জে সুষ্ঠু নির্বাচন নিয়ে ১১ দলীয় জোটের প্রার্থীর সংশয় প্রকাশ, প্রশাসনের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ

“সৌভাগ্যের” উপজেলা বানারীপাড়া

  • আপডেট সময় : বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬

রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: শের-ই বাংলা আবুল কাসেম ফজলুল হকসহ বহু জ্ঞানী-গুনীর স্মৃতিধন্য চারণ ভূমি ও ইতিহাস-ঐতিহ্য সমৃদ্ধ উপজেলা বরিশালের বানারীপাড়া। এ উপজেলাকে “সৌভাগ্যের” উপজেলা হিসেবে অভিহিত করা হয়। বানারীপাড়া উপজেলার সঙ্গে সংযুক্ত উপজেলা নিয়ে গঠিত নির্বাচনী আসন থেকে যে দলের বা জোটের প্রার্থী সংসদ সদস্য নির্বাচিত হন তাঁর দল বা জোট সব সময় সরকার গঠন করে।

 

 

স্বাধীনতার পরে অনুষ্ঠিত সবগুলো জাতীয় সংসদ নির্বাচনে বিরল এ চিত্র দেখা গেছে। সবসময় সরকার দলের এমপি থাকায় এলাকায় অভূতপূর্ব উন্নয়নও হয়েছে।

 

এমনকি ১৯৭০ সালে তৎকালীণ বানারীপাড়া-স্বরূপকাঠী আসনে শের-ই বাংলার পুত্র আওয়ামী লীগ প্রার্থী একে ফায়জুল হক এমএনএ নির্বাচিত হন এবং তার দল আওয়ামী লীগের নেতৃত্বে ৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীনতা অর্জন করে।

 

১৯৭৩ সালে স্বাধীন দেশে অনুষ্ঠিত প্রথম জাতীয় নির্বাচনে তৎকালীণ বরিশাল ও পিরোজপুর জেলার সংযুক্ত বানারীপাড়া-স্বরূপকাঠী আসনে আওয়ামী লীগ প্রার্থী চিত্ত রঞ্জন সুতার এমসিএ নির্বাচিত হন এবং তার দল আওয়ামী লীগ সরকার গঠন করে। একই আসনে ১৯৭৯ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী একে ফায়জুল হক সংসদ সদস্য নির্বাচিত হন এবং তার দল বিএনপি সরকার গঠন করে। ১৯৮৬ ও ৮৮ সালের পরপর দুটি নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী মোঃ মনিরুল ইসলাম মনি সংসদ সদস্য নির্বাচিত হন এবং তার দল জাতীয়পার্টি দু’বার সরকার গঠন করে। ১৯৯১ সালে বিএনপি প্রার্থী সৈয়দ শহীদুল হক জামাল সংসদ সদস্য নির্বাচিত হন এবং তার দল বিএনপি সরকার গঠন করে। ১৯৯৬ সালে আওয়ামী লীগ প্রার্থী একে ফায়জুল হক সংসদ সদস্য নির্বাচিত হন এবং তার দল আওয়ামী লীগ ২১ বছর পরে সরকার গঠন করে। ২০০১ সালে বিএনপি প্রার্থী সৈয়দ শহীদুল হক জামাল সংসদ সদস্য নির্বাচিত হন এবং তার দল বিএনপি সরকার গঠন করে। ২০০৬ সালের ১৫ ফেব্রুয়ারী অনুষ্ঠিত নির্বাচনে বিএনপি প্রার্থী সৈয়দ শহীদুল হক জামাল পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন এবং তার দল বিএনপি সরকার গঠন করে।

 

পরে আসন পুনর্বিন্যাসে বানারীপাড়া ও উজিরপুর উপজেলা নিয়ে বরিশাল-২ আসন গঠন করা হয়। ২০০৮ সালে বরিশাল-২ আসনে আওয়ামী লীগ প্রার্থী মোঃ মনিরুল ইসলাম মনি, ২০১৪ সালে আওয়ামী লীগ প্রার্থী অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস, ২০১৮ সালে আওয়ামী লীগ প্রার্থী মোঃ শাহে আলম এবং সর্বশেষ ২০২৪ সালে অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট প্রার্থী রাশেদ খান মেনন সংসদ সদস্য নির্বাচিত হন। টানা এ চারটা নির্বাচনেই আওয়ামী লীগ সরকার গঠন করে। এবার ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারী অনুষ্ঠেয় নির্বাচনে বরিশাল-২ ( বানারীপাড়া-উজিরপুর) আসনে বিভিন্ন দলের বেশ কয়েকজন প্রার্থী থাকলেও বিএনপি মনোনীত প্রার্থী সরদার সরফুদ্দিন আহমেদ সান্টুর ধানের শীষ ও জামায়াত প্রার্থী মাষ্টার আব্দুল মান্নানের দাঁড়ি পাল্লা প্রতিকের মধ্যে মুল প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া গেছে।

 

এ নির্বাচনে কি পূর্বের সৌভাগ্যের ধারাবাহিকতা বজায় থাকবে নাকি ছন্দপতন হবে জনমনে এ প্রশ্ন দেখা দিয়েছে। এর উত্তর জানতে তাদের ভোটের ফলাফল পর্যন্ত অপেক্ষার প্রহর গুনতে হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network