1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশাল-৫ আসন : রূপাতলী কেন্দ্রে ভোট দিলেন হাতপাখার প্রার্থী ফয়জুল করীম - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে দ্বিতীয় বৈঠক সোমবার এইচএসসিতে শূন্য পাস, পাঁচ বছরের নথিসহ ২৬ অধ্যক্ষকে তলব বালু অপসারণের নামে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমি

বরিশাল-৫ আসন : রূপাতলী কেন্দ্রে ভোট দিলেন হাতপাখার প্রার্থী ফয়জুল করীম

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬
নিজস্ব প্রতিবেদক।।  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৫ (সদর) আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম তাঁর ভোটাধিকার প্রয়োগ করেছেন। আজ বৃহস্পতিবার সকাল ৮টায় নগরীর রূপাতলী হাউজিং সেন্টার ভোটকেন্দ্রে তিনি ভোট প্রদান করেন।
ভোট প্রদান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে মুফতি ফয়জুল করীম নির্বাচনের পরিবেশ নিয়ে তাঁর প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, “মানুষ যেন ভয়-ভীতির ঊর্ধ্বে থেকে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে, সেজন্য আমরা প্রশাসনের কার্যকর ও নিরপেক্ষ ভূমিকা কামনা করছি।
ভোটের ফলাফল প্রসঙ্গে তিনি আরও বলেন, “জনগণ যাকে খুশি ভোট দেবে, কিন্তু গণরায় পাল্টে দেওয়ার জন্য যেন কোনো ধরনের ‘ইঞ্জিনিয়ারিং’ করা না হয়। সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট হলে হাতপাখা প্রতীকের বিজয় সুনিশ্চিত ইনশাআল্লাহ।
উল্লেখ্য, মুফতি ফয়জুল করীম এই নির্বাচনে বরিশাল-৫ আসনের পাশাপাশি বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসন থেকেও প্রতিদ্বন্দ্বিতা করছেন।  এখন পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, বরিশাল সদরের বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network