1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ধানের শীষের লিফলেটসহ সেনাবাহিনীর হাতে ভুয়া সাংবাদিক আটক, নগদ অর্থদণ্ড - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে দ্বিতীয় বৈঠক সোমবার এইচএসসিতে শূন্য পাস, পাঁচ বছরের নথিসহ ২৬ অধ্যক্ষকে তলব বালু অপসারণের নামে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমি

ধানের শীষের লিফলেটসহ সেনাবাহিনীর হাতে ভুয়া সাংবাদিক আটক, নগদ অর্থদণ্ড

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি : জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ চলাকালীন বরিশাল–৩ আসনের বাবুগঞ্জ উপজেলা থেকে ধানের শীষ প্রতীকের লিফলেট ও রেপ্লিকাসহ এক ভুয়া সাংবাদিককে আটক করেছে সেনাবাহিনী।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে ক্যাডেট কলেজ আর্মি ক্যাম্পের সামনে সেনাবাহিনীর টহল টিম একটি প্রাইভেট কার থামিয়ে তল্লাশি চালায়। এ সময় গাড়িতে থাকা ব্যক্তি নিজেকে সাংবাদিক পরিচয় দিলেও যাচাই-বাছাইয়ে তার সাংবাদিক পরিচয়পত্র ভুয়া বলে প্রমাণিত হয়।
পরবর্তীতে গাড়ি তল্লাশি করে ধানের শীষ প্রতীকের একাধিক লিফলেট ও ধানের শীষের লোগো উদ্ধার করা হয়। আটক ব্যক্তির নাম মো. আরিফুল ইসলাম। তিনি নিজেকে ‘বার্তাবাজার’ পত্রিকার সাংবাদিক বলে পরিচয় দেন।
ঘটনার পরিপ্রেক্ষিতে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জাতীয় সংসদ নির্বাচন আইন–২৫ অনুযায়ী অভিযুক্ত ব্যক্তিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনীসহ প্রশাসনের টহল ও নজরদারি জোরদার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network