1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশাল ২ আসনে বিপুল ভোটে জয়লাভ করেন বিএনপির এস সরফুদ্দিন আহমেদ সান্টু - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে দ্বিতীয় বৈঠক সোমবার এইচএসসিতে শূন্য পাস, পাঁচ বছরের নথিসহ ২৬ অধ্যক্ষকে তলব বালু অপসারণের নামে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমি

বরিশাল ২ আসনে বিপুল ভোটে জয়লাভ করেন বিএনপির এস সরফুদ্দিন আহমেদ সান্টু

  • আপডেট সময় : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এস. সরফুদ্দিন আহমেদ সান্টু।

 

বৃহস্পতিবার রাতে ১৪০টি ভোটকেন্দ্রের প্রাথমিক বেসরকারি ফলাফলে তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে বড় ব্যবধানে এগিয়ে থেকে বিজয় নিশ্চিত করেন।

বেসরকারি ফলাফলে দেখা যায়, এস. সরফুদ্দিন আহমেদ সান্টু মোট ১ লাখ ৪১ হাজার ২৮০ ভোট পেয়েছেন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাস্টার আব্দুল মান্নান পেয়েছেন ৭০ হাজার ৭১৯ ভোট। এতে সান্টু ৬৯ হাজার ৪৬১ ভোটের ব্যবধানে জয়লাভ করেন।

উপজেলা ভিত্তিক ফলাফলেও ধানের শীষের প্রার্থীর ব্যাপক সমর্থনের চিত্র উঠে এসেছে। বানারীপাড়া উপজেলার সব কেন্দ্রে তিনি পেয়েছেন ৫৩ হাজার ৮৫০ ভোট। সেখানে তার প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ৩২ হাজার ১১৩ ভোট। এ উপজেলায় সান্টু ২১ হাজার ৭৩৭ ভোটের ব্যবধানে এগিয়ে ছিলেন।

অন্যদিকে উজিরপুর উপজেলার সব কেন্দ্রে ধানের শীষ প্রতীকের প্রার্থী পেয়েছেন ৮৭ হাজার ৪৩০ ভোট। সেখানে দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী পেয়েছেন ৩৮ হাজার ৬১৯ ভোট। উজিরপুরেও বড় ব্যবধানে এগিয়ে থেকে সামগ্রিকভাবে আসনটিতে বিজয় নিশ্চিত করেন তিনি।

নির্বাচনের ফল ঘোষণার পর বিএনপি নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। বিভিন্ন স্থানে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করতে দেখা গেছে তাদের। তবে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়েছেন স্থানীয় প্রশাসন।

প্রাথমিক ফলাফলের ভিত্তিতে বরিশাল-২ আসনে এস. সরফুদ্দিন আহমেদ সান্টুর এ জয়কে বিএনপির জন্য গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে দেখা হচ্ছে। আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার অপেক্ষা থাকলেও বিপুল ভোটের ব্যবধান তার বিজয়কে নিশ্চিত করেছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network