1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাকেরগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে পরিবহন খাদে পরে নিহত-১, আহত-১০ - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে দ্বিতীয় বৈঠক সোমবার এইচএসসিতে শূন্য পাস, পাঁচ বছরের নথিসহ ২৬ অধ্যক্ষকে তলব বালু অপসারণের নামে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমি শিবপুরে অর্গানিক এগ্রো লিমিটেড-এর ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা,১০ লক্ষাধিক টাকার ক্ষতি

বাকেরগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে পরিবহন খাদে পরে নিহত-১, আহত-১০

  • আপডেট সময় : শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬

দানিসুর রহমান লিমন, বিশেষ প্রতিবেদক: বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জ উপজেলার দুধলমৌ নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকাগামী যাত্রীবাহী লাবিবা পরিবহন সড়কের পাশের খাঁদে পড়ে যায়। এতে পরিবহনে থাকা হেলপার জিহাদ নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনায় পরিবহনে থাকা ১০ জন যাত্রী  আহত হয়েছেন।

 

শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরের দিকে পটুয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী লাবিবা পরিবহন (ঢাকা মেট্রো-ব-১৫-০০৫৪) বাকেরগঞ্জ মহাসড়কের দুধলমৌ নামক স্থানে পৌঁছলে অতিরিক্ত গতির কারণে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়ক থেকে ছিটকে খাঁদে পড়ে যায়। পরিবহনটি দুমড়ে মুচরে কিছু অংশ খাঁদের পানিতে ডুবে যায়। স্থানীয় লোকজন দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠান।

 

বাকেরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাইদুর জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গেলে তারা পরিবহনটি সড়কের পাশে খাঁদের মধ্যে পরে থাকতে দেখেন।দুর্ঘটনার দুই ঘন্টা পর পরিবহনটির খাঁদের নিচ থেকে হেলপার জিহাদের মৃতদেহ উদ্ধার করা হয়।

 

বাকেরগঞ্জ থানা পুলিশ জানায়, দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করে সড়ক যোগাযোগ স্বাভাবিক করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতি ও অসাবধানতার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network