1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ছাত্রদল সভাপতি থেকে প্রতিমন্ত্রী বরিশাল ৪ আসনের এমপি রাজীব - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে দ্বিতীয় বৈঠক সোমবার এইচএসসিতে শূন্য পাস, পাঁচ বছরের নথিসহ ২৬ অধ্যক্ষকে তলব বালু অপসারণের নামে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমি শিবপুরে অর্গানিক এগ্রো লিমিটেড-এর ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা,১০ লক্ষাধিক টাকার ক্ষতি

ছাত্রদল সভাপতি থেকে প্রতিমন্ত্রী বরিশাল ৪ আসনের এমপি রাজীব

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বরিশালের দুর্গম এলাকা হিজলা ও মেহেন্দিগঞ্জ। এই দুটি উপজেলা নিয়ে গঠিত বরিশাল-সংসদীয় আসন। এখান থেকেই রাজনীতির হাতেখড়ি নিয়ে হয়েছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি। বর্তমানে স্বেচ্ছাসেবক দলের নেতৃত্ব দিচ্ছেন।

এবারই প্রথমবারের মতো বিএনপির মনোনয়ন পেয়ে ৫৩ হাজার ৬৩৮ ভোটের ব্যবধানে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি।

বলছিলাম বরিশাল-৪ আসনে নির্বাচিত সংসদ সদস্য রাজীব আহসানের কথা। নবগঠিত মন্ত্রিপরিষদে তিনি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় ও নৌ-পরিবহণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন।

 

বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে মো. রাজিব আহসান ১ লাখ ২৮ হাজার ৩২২ ভোট পেয়েছেন।

 

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের মোহাম্মদ আব্দুল জব্বার (বাংলাদেশ জামায়াতে ইসলামী) পেয়েছেন ৭৪ হাজার ৬৮৪ ভোট। ধানের শীষ প্রতীকের প্রার্থী ৫৩ হাজার ৬৩৮ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন।

আজ মঙ্গলবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ৪৯ জন। তাদের শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

ঘোষিত মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের মধ্যে তিনজন টেকনোক্র্যাট কোটায় জায়গা পেয়েছেন।
শপথগ্রহণের জন্য অনুষ্ঠানস্থলে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের নাম ঘোষণা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। প্রথমে মন্ত্রী ও পরে প্রতিমন্ত্রীরা শপথ নেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network