1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাকেরগঞ্জে মব সৃষ্টি করে ইউপি চেয়ারম্যানের উপর হামলা - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
রাঙ্গাবালী ছাত্রদল নেতার মৃত্যু, চিকিৎসকের বিরুদ্ধে অবহেলার অভিযোগ বরিশালে কৃষকদল নেতার বিরুদ্ধে নারীকে মারধর ও যৌনপীড়নের অভিযোগ পিরোজপুরের নেছারাবাদে সেতু নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ঢাকা-বরিশাল মহাসড়কে খোঁড়াখুঁড়ি আর খানাখন্দ, ঈদযাত্রা নিয়ে শঙ্কা চরফ্যাশনে যানজট নিরসনে প্রশাসনের অভিযান, প্রতিবাদে বাস ধর্মঘট মালিক-শ্রমিকদের মুলাদীতে বিভিন্ন পেশাজীবীদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল বিএনপিকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য প্রত্যাহার করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী কলাপাড়ায় বিরল প্রজাতির ব্রাউন বুবক পাখি উদ্ধার ইরানের নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনি নেছারাবাদে সরকারি খাল দখল করে দোকান নির্মাণ, উচ্ছেদের দাবি

বাকেরগঞ্জে মব সৃষ্টি করে ইউপি চেয়ারম্যানের উপর হামলা

  • আপডেট সময় : সোমবার, ৯ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়ন পরিষদের সরকারি চাল আত্মসাতের অভিযোগ তুলে মব সৃষ্টি করে ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবিরের উপর হামলার ঘটনা ঘটেছে।

আজ ৯ মার্চ দুপুর ১ টায় নিয়ামতি ইউনিয়ন পরিষদে এই হামলার ঘটনা ঘটে। ওই হামলা ঘটনা নেতৃত্ব দেয় নিয়ামতি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সোহেল শিকদার।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি নিয়ামতি ইউনিয়ন পরিষদে ভিজিডি চাল চাল আত্মসাৎ এর অভিযোগ ছড়িয়ে পড়ে। এ ঘটনাকে কেন্দ্র করে নিয়ামতি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সোহেল সিকদারের নেতৃত্বে আজ সকালে স্থানীয় বিএনপি’র নেতাকর্মীরা হঠাৎ করে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সমাবেত হয়। ঘটনাটি বাকেরগঞ্জ উপজেলা প্রশাসনকে অবহিত করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ পরিষদে চাল আত্মসাৎ ঘটনায় একটি তদন্ত টিম পাঠায়। এই ঘটনায় তদন্তে আসেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খান শামীম পারভেজ। তদন্তে প্রাথমিকভাবে তার চাল আত্মসাৎ এর কোন প্রমাণ পায়নি। পরবর্তীতে নিয়মতি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সোহেল সিকদার চেয়ারম্যান হুমাযুন কবিরের উপর ক্ষিপ্ত হয়ে একটি মব তৈরি করে ইউনিয়ন পরিষদের কার্যালয়ের মধ্যে হুমায়ুন কবিরের উপর অতর্কিত হামলা চালায়।

দুপুর ১ টায় হামলা ঘটনার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওটিতে দেখা যায় ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক সোহেল সিকদার তার বাহিনী নিয়ে ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির ও তার লোকজনের উপর অতর্কিত হামলা চালায়। এ সময় হামলাকারীরা চেয়ারম্যান হুমায়ুন কবির ও তার লোকজনকে মারতে মারতে ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে বাহিরে নিয়ে আসে। হামলার একপর্যায়ে চেয়ারম্যান হুমায়ূন কবির দৌড়ে ইউনিয়ন পরিষদের কার্যালয়ের মধ্যে আশ্রয় নেয়। অন্যান্যরা হামলার শিকার হয়ে দৌড়ে পালায়।

এই হামলা ঘটনার পরে হামলাকারীরা চেয়ারম্যানকে বিভিন্নভাবে হুমকি দেয় ও চেয়ারম্যানের বিরুদ্ধে চাল চুরির অভিযোগ এনে একটি বিক্ষোভ মিছিল দেয়। পরবর্তীতে ঘটনার খবর পেয়ে বাকেরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থানে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

তদন্ত করতে আসা মহিলা বিষয়ক কর্মকর্তা খান শামীম পারভেজ জনকণ্ঠকে জানান, নিয়ামতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ূন কবিরের বিরুদ্ধে চাল আত্মসাৎ এর প্রাথমিক কোন প্রমাণ পাওয়া যায়নি। তবে আমাদের উপস্থিতিতেই এই হামলার ঘটনা হয়েছে বিষয়টি অত্যন্ত দুঃখজনক। আমি এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিস্তারিত জানিয়েছি। এমনকি এই হামলায় আমি নিজেও আহত হয়েছি।

হামলা ঘটনায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বাকেরগঞ্জ উপজেলা শাখার সভাপতি সাংবাদিক জিয়াউল হক আকন জানান, নিয়ামতি ইউনিয়ন পরিষদে সাংবাদিকদ ও প্রশাসনের উপস্থিতিতে হামলা চালিয়ছে ইউনিয়ন বিএনপি সাধারন সম্পাদক সোহের সিকদার ও তার লোকজন। বিষয়টি অত্যন্ত ন্যাক্কারজনক।

চেয়ারম্যান হুমায়ূন কবির ব‌রিশাল জেলা ইসলামী আন্দোলনের সদস‌্য প‌দে র‌য়ে‌ছেন।

এদি‌কে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে এ ঘটনার নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়েছে। দলের বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানান।

বিবৃতিতে বলা হয়, বিএনপির নিয়ামতি ইউনিয়ন সাধারণ সম্পাদক সোহেল সিকদার, ছাত্রদলের ইউনিয়ন সাধারণ সম্পাদক রাকিব মোসাব্বিরের নেতৃ‌ত্বে হামলা হ‌য়ে‌ছে।

এ হামলায় স্বেচ্ছাসেবক দল নেতা নয়ন খান, যুবদল নেতা জুয়েল হাওলাদার, সোহেল হাওলাদার, এনামুল এবং কেন্দ্রীয় যুবদল নেতা সালাম সিকদারসহ কয়েকজন চেয়ারম্যানের ওপর হামলায় জড়িত র‌য়ে‌ছেন।

তিনি ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে স্থানীয় প্রশাসনকে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

বিবৃতিতে বিএনপি নেতৃত্বের প্রতিও আহ্বান জানিয়ে বলা হয়, দলের সঙ্গে যুক্ত সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের নিয়ন্ত্রণে রাখতে হবে। অন্যথায় এর পরিণতি ভালো হবে না।

এই ঘটনায় বিএনপি’র পক্ষ থেকে উপজেলা বিএনপি’র আহ্বায়ক কামরুজ্জামান মিজান মিয়া জানান, নিয়ামতি ইউপি চেয়ারম্যান হুমায়ূন কবিরের উপর হামলার খবর ইতিমধ্যে শুনেছি। এ বিষয়ে দলের নেতৃবৃন্দের সাথে আলোচনা করে হামলাকারীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে জানতে চাইলে নিয়ামতি ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক সোহেল সিকদার জানান, চেয়ারম্যান এর বিরুদ্ধে চাল আত্মসাৎ এর খবর পেয়ে তদন্ত করতে পরিষদে এসেছি। তবে হঠাৎ করে এরকম হামলার ঘটনা ঘটবে বুঝতে পারিনি।

এই ঘটনায় বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও রুমানা আফরোজ জানান, চাল আত্মসাৎ এর অভিযোগ এনে ইউপি চেয়ারম্যানের উপর হামলার একটি ভিডিও দেখেছি। এই ঘটনা একটি তদন্ত কমিটি করা হয়েছে। তিন কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি খন্দকার সোহেল রানা বলেন, হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network