1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
শিক্ষাপ্রতিষ্ঠানে চালু হতে পারে অনলাইন ক্লাস - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
ভাণ্ডারিয়ায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার বাবুগঞ্জে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর স্মৃতি সংঘ ও পাঠাগারের উদ্যোগে হাডুডু ও লাঠিখেলা অনুষ্ঠিত জলবায়ু সংকট মোকাবেলায় চলচ্চিত্রের শক্তিকে কাজে লাগানোর আহ্বান তথ্যমন্ত্রীর গলাচিপায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পটুয়াখালীতে ৩৯ লাখ টাকার সামুদ্রিক মাছ জব্দ ঢাকার সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদার করতে চায় আঙ্কারা : তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী কলাপাড়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত কলাপাড়ায় প্রধান নদীগুলোয় দখল দূষণ ভরাট চলছে, রক্ষার দাবি মোবাইল ফোন না পেয়ে অভিমানে  অষ্টম শ্রেণির ছাত্রের মৃত্যু বরিশালে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

শিক্ষাপ্রতিষ্ঠানে চালু হতে পারে অনলাইন ক্লাস

  • আপডেট সময় : সোমবার, ৩০ মার্চ, ২০২৬

অনলাইন ডেস্ক : মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে জ্বালানি সংকট দেখা দিয়েছে। নতুন সরবরাহ কম থাকায় মজুদ দিয়ে পরিস্থিতি মোকাবেলায় হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। দেশের জ্বালানি খাতে তৈরি হওয়া চাপ সামাল দিতে সাশ্রয়ী পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে সরকার।

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে আংশিক অনলাইন ক্লাস চালুর কথা ভাবা হচ্ছে।

ইতিমধ্যে সরকারি সংস্থাগুলোকে সকরারি সংস্থাকে নিজস্ব প্রস্তাব তৈরি করতে বলা হয়েছে।
সূত্র জানিয়েছে, প্রস্তাবনার মধ্যে রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাস। রমজান ও ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি কাটিয়ে গতকাল রবিবার খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান। আবারও ছুটি বা ক্লাস-পরীক্ষা বন্ধ শিক্ষা ব্যবস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

তাই ক্লাস-পরীক্ষা বন্ধ না করে অনলাইন ক্লাসে যাওয়ার কথা ভাবছেন তারা।
এদিকে সাপ্তাহিক ছুটি বাড়তে পারে সরকারি চাকরিজীবীদের। একই সঙ্গে ওয়ার্ক ফ্রম হোম কর্মসূচি বা অফিসের সময়সূচি পরিবর্তনের কথা ভাবা হচ্ছে। তবে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

সূত্র জানিয়েছে, জ্বালানি সাশ্রয়ে ইতিমধ্যে সব সকরারি সংস্থাকে নিজস্ব প্রস্তাব তৈরি করতে বলা হয়েছে। আগামী মন্ত্রিসভা বৈঠকে এসব প্রস্তাবনা উপস্থাপন করা হবে।

এদিকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সকালে বাধ্যতামূলকভাবে অফিসে ৪০ মিনিট অবস্থান, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় এবং অফিস কক্ষ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে ১১টি নির্দেশনা দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়, অধীন দফতর-সংস্থা এবং মাঠ প্রশাসনের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) কাছে এই নির্দেশনার চিঠি পাঠানো হয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network