1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরগুনায় আরিফ রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র : জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম
সিঁদুর খেলতে গিয়ে অসুস্থ, প্রাণ গেল নববধূর ব্যাটারি পুড়িয়ে পরিবেশ দূষণ, অভিযোগের পরেও নীরব প্রশাসন! প্রধানমন্ত্রীর জীবনের হুমকির পেছনে বিরোধী দলের উসকানি রয়েছে : রাশেদ খাঁন নিজ বাসা থেকে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার ভোলায় যুবকের মরদেহ উদ্ধার জরিমানার পরও সিএনজি ফিলিং স্টেশনে কাভার্ড ভ্যানে গ্যাস বিক্রি বরিশালে ট্রলার মেরামতের সময় বিদ্যুতায়িত যুবকের মৃত্যু শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ দেশ ছাড়ার সময় ইমিগ্রেশনে আওয়ামী লীগ নেতা আটক এশিয়ার পথে সুপার টাইফুন ‘চাম্পি’, দুই শতাধিক ফ্লাইট বাতিল

বরগুনায় আরিফ রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র : জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন

  • আপডেট সময় : বুধবার, ৬ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বরগুনার পরিবেশ যোদ্ধা ও ফটোসাংবাদিক আরিফ রহমানের বিরুদ্ধে মব সৃষ্টি ষড়যন্ত্রকারীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বিভিন্ন সংগঠন।

 

 

বরগুনা সাংবাদিক ইউনিয়ন এবং ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এর আয়োজনে বুধবার সকাল ১০টায় বরগুনা সদরঘাট মসজিদ মার্কেট চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

 

 

বরগুনার তালতলী উপজেলার নিদ্রা সৈকতে সংরক্ষিত বনের মধ্যে অবৈধভাবে রাস্তা ও পাকা স্থাপনা নির্মাণের প্রতিবাদ করায় স্থানীয় সোনাকাটা ইউনিয়নের চেয়ারম্যান ইউনুস ফরাজী এবং সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য শহীদ আকনের নেতৃত্বে আরিফুর রহমান এবং বনবিভাগের দুই সদস্য নলবুনিয়া ফরেস্ট ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাওন ও সখিনা বন বিটের বিট অফিসার রাহিমুল ইসলাম জুমেলের বিরুদ্ধে মানববন্ধন করে এবং মব সৃষ্টির চেষ্টা করে।

 

ষড়যন্ত্রকারীদের শাস্তির আওতায় আনার দাবিতে বরগুনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি হারুন অর রশিদ রিংকুর সভাপতিতে মানববন্ধনে বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম হায়দার স্বপন, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা উপজেলা শাখার সভাপতি মুফতি ইদ্রিসুর রহমান, বরগুনা এ্যানিমেল লাভার্স এর সভাপতি হোসনেয়ারা ছবি, সবুজ বরগুনার প্রতিষ্ঠাতা আরিফ হোসেন খান, ধরিত্রী রক্ষায় আমরা ধরার বরগুনা শাখার সদস্য সচিব মুশফিক আরিফ, জুলাই যোদ্ধা মোঃ হান্নান মিয়া, বিশিষ্ট সাংবাদিক শাহ আলী, ধ্রুবতারা ইউথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর বরিশাল বিভাগের সভাপতি অলিউল্লাহ আল আমিন।

 

মানববন্ধনে বক্তারা তালতলীর নিদ্রা সৈকত, টেংরাগিরি ও শুভ সন্ধ্যা সহ সকল পর্যটন কেন্দ্রে পরিবেশকর্মী এবং সাংবাদিকদের কর্মকাণ্ড পরিচালনার পরিবেশ ফিরিয়ে আনতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ সহ ষড়যন্ত্রকারীদের আইনের আওতায় আনার দাবি জানান।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network