1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরগুনায় নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক, আটক ৩ - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ১৮ মে ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
হানি ট্র্যাপ মামলার আসামির জামিনে ক্ষোভ, কাফনের কাপড় পরে মানববন্ধন সঠিক ইসলামী আদর্শ ছাড়া জীবন সুন্দর ও সুশৃঙ্খল হয় না -ছারছীনার পীর ছাহেব বাবুগঞ্জে অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন, দেড় লাখ টাকা জরিমানা কলাপাড়ার সাগরপাড়ে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার কুমিল্লার ডিসি হতে ৮ কোটি টাকায় চুক্তি! ভাণ্ডারিয়া প্রশাসনের সাথে ভাঙ্গারি ব্যবসায়ীদের জরুরি সভা বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক সেলিনা বেগম সাময়িক বরখাস্ত বরিশাল সরকারি নার্সিং কলেজে “Safe Internet for Women” শীর্ষক সেমিনার  উজিরপুরে আগুন লাগার দেড় ঘণ্টা পর আগুন নিভাতে ফায়ার সার্ভিস, দোকান পুড়ে ভস্মীভূত জামায়াত নেতার বাড়ি থেকে ৯৯ বস্তা সরকারি চাল জব্দ

বরগুনায় নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক, আটক ৩

  • আপডেট সময় : শনিবার, ১৬ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরগুনার বেতাগীতে একটি বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতের গুলিতে ওই বাড়ির মালিক মো. রিমন পায়ে গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। তবে এ ঘটনার পরপরই জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৬ মে) সকাল ১০টার দিকে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশীদ হাওলাদার বিষয়টি নিশ্চিত করেন। এর আগে, শুক্রবার দিবাগত রাত ২টার দিকে বেতাগী উপজেলার কিসমত করুনা নামক এলাকার বেইলি ব্রিজ-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত ২টার দিকে বেতাগীর বাসিন্দা রিমনের বাড়িতে হানা দেয় ডাকাত দেলের সদস্যরা। এ সময় ঘরের দরজার নিচ থেকে গুলি করলে বাড়ির মালিক রিমনের পায়ে গুলি লাগে।

পরে চার থেকে পাঁচজন ডাকাত সদস্য ঘরে প্রবেশ করে রিমনের মায়ের গলায় থাকা একটি স্বর্ণালংকার নিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দিয়ে রিমনকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

বেতগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশীদ হাওলাদার বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার পরপরই জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network