1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
রাজাপুরে চাঁদা নিতে এসে যুবক আটক - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম
বাবুগঞ্জে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর স্মৃতি সংঘ ও পাঠাগারের উদ্যোগে হাডুডু ও লাঠিখেলা অনুষ্ঠিত জলবায়ু সংকট মোকাবেলায় চলচ্চিত্রের শক্তিকে কাজে লাগানোর আহ্বান তথ্যমন্ত্রীর গলাচিপায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পটুয়াখালীতে ৩৯ লাখ টাকার সামুদ্রিক মাছ জব্দ ঢাকার সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদার করতে চায় আঙ্কারা : তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী কলাপাড়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত কলাপাড়ায় প্রধান নদীগুলোয় দখল দূষণ ভরাট চলছে, রক্ষার দাবি মোবাইল ফোন না পেয়ে অভিমানে  অষ্টম শ্রেণির ছাত্রের মৃত্যু বরিশালে পুকুরে ডুবে শিশুর মৃত্যু বিশ্ব পরিবেশ দিবসে পিরোজপুরে পরিচ্ছন্নতা সপ্তাহ উদ্বোধন

রাজাপুরে চাঁদা নিতে এসে যুবক আটক

  • আপডেট সময় : মঙ্গলবার, ২ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : ঝালকাঠির রাজাপুর উপজেলার কেওতা বাজারে এক ব্যবসায়ীর কাছে চাঁদা নিতে এসে অনি সিকদার (৩০) নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

 

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কেওতা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

 

আটক অনি সিকদার উপজেলার বাগড়ি বাজার এলাকার মো. শাহজাহান সিকদারের ছেলে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, প্লাস্টিক ব্যবসায়ী মো. আবুল হোসেন তালুকদারের কাছে কয়েকদিন ধরে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন অনি সিকদার। চাঁদার টাকা না দিলে তাকে গুলি করে হত্যার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।

 

ভুক্তভোগী আবুল হোসেন তালুকদার জানান, মঙ্গলবার সকালে চাঁদার ৫০ হাজার টাকা আসেন তিনি। এ সময় স্থানীয় লোকজনের সহায়তায় তাকে আটক করা হয়। পরে উত্তেজিত জনতা তাকে মারধর করে পুলিশে সোপর্দ করে।

 

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস বলেন, ঘটনার বিষয়ে তদন্ত চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network