1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
জনতার ধাওয়ায় পিস্তল ফেলে পালালো নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনাম
বাকেরগঞ্জ প্রেসক্লাবের মেয়াদ উর্ত্তীণ কমিটি বিলুপ্তি ঘোষণা আলু বিক্রি বাড়াতে দোকানে তরুণীর নাচ, ভিডিও ভাইরাল আগামীকাল চালু হচ্ছে নারীদের জন্য ‘পিংক বাস’, চলবে যেসব রুটে নদীভাঙ্গনের কবলে বিলুপ্ত প্রায় বাউফলের তিনটি প্রাথমিক বিদ্যালয়! বরিশালে ৩০ বছর পর ডাকাতি মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার পিরোজপুরে ইয়াবাসহ গ্রাম পুলিশ সদস্য গ্রেপ্তার বঙ্গোপসাগরে ট্রলারডুবি, অল্পের জন্য বেঁচে ফিরলেন ১০ জেলে আ.লীগ নেতাকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ, মামলা না থাকায় ছাড় বাউফলে ঋণ দেওয়ার প্রলোভনে অর্ধকোটি টাকা নিয়ে উধাও ‘এনজিও’ কলাপাড়ায় বটতলা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে সড়ক সংস্কার

জনতার ধাওয়ায় পিস্তল ফেলে পালালো নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী

  • আপডেট সময় : বুধবার, ১০ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : নোয়াখালীর বেগমগঞ্জে জনতার ধাওয়া খেয়ে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী মো. তুহিন একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও চার রাউন্ড গুলি ফেলে পালিয়ে গেছে। এ ঘটনায় অস্ত্রের উৎস ও অভিযুক্তকে গ্রেপ্তারে তদন্ত শুরু করেছে পুলিশ। মঙ্গলবার (৯ জুন) বিকেলে বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বেতুয়াবাগ বাজারে বাবুলের দোকানের সামনে রাস্তায় এ ঘটনা ঘটে।

তুহিন গোপালপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কোটরামহব্বতপুর গ্রামের লামিয়া বাড়ির তাজু মিয়ার নাতি এবং সে নানার বাড়িতেই বসবাস করত। তুহিন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত বলে জানিয়েছে স্থানীয়রা।

 

পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার বিকেল ৩টার দিকে উপজেলার বেতুয়াবাগ বাজারে বাবুলের দোকানের সামনে ছাত্রলীগের ক্যাডার তুহিন একটি বিদেশি পিস্তল নিয়ে ঘোরাফেরা করছিল। এ সময় স্থানীয় জনগণ তাকে আটকের চেষ্টা করে। ওই সময় অস্ত্রধারী তুহিন ধস্তাধস্তির একপর্যায়ে অস্ত্রটি ফেলে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে বেগমগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার হওয়া পিস্তল, একটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলি জব্দ করে থানায় নিয়ে আসে।সংবাদ প্রতিবেদন

স্থানীয়দের অভিযোগ, পালিয়ে যাওয়া তুহিন এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিদেশি পিস্তল নিয়ে স্থানীয় জাহাঙ্গীর ও হান্নান নামের দুই ব্যক্তিকে ভয়ভীতি প্রদর্শন এবং আঘাতের চেষ্টা করে।

 

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) টি এম মোশাররফ হোসেন সাংবাদিকদের বলেন, পালিয়ে যাওয়া অস্ত্রধারীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। একই সঙ্গে উদ্ধার হওয়া অস্ত্রের উৎস এবং এর সঙ্গে অন্য কোনো ব্যক্তি জড়িত রয়েছে কি না, সে বিষয়েও তদন্ত অব্যাহত রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network