1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
গৌরনদীতে মাদকবিরোধী অভিযানে যুবক আটক, এক বছরের কারাদণ্ড - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনাম
শিক্ষাপ্রতিষ্ঠানের নাম বদলে মায়ের নামে করার আবেদন বিএনপি এমপির কলাপাড়ায় খালে অবৈধ বাঁধের অভিযোগ, জোয়ারের পানিতে তলিয়ে যাচ্ছে ঘরবাড়ি ও সড়ক কলাপাড়ায় ১১৯১ মৃত ব্যক্তির নামে ভাতা গ্রহণ, ইউএনও’র তৎপরতায় চিহ্নিত জাতীয় পর্যায়ে ৫ম স্থান অর্জন করলো- চরফ্যাশন রেসিডেন্সিয়াল মডেল কলেজের উজিরপুর পৌরসভায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ভোলা সরকারি স্কুলের উন্নয়ন কাজে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ: কর্তৃপক্ষের ভূমিকা প্রশ্নবিদ্ব বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত কলকাতায় মোশাররফ করিমকে হেনস্তার, যা বললেন অভিনেতা মূলধারার বাইরে এখন সিটিজেন জার্নালিজম তৈরি হয়েছে : তথ্যমন্ত্রী কলাপাড়ায় দুদক, দুপ্রক ও গণমাধ্যম কর্মীদের মধ্যে মতবিনিময় সভা

গৌরনদীতে মাদকবিরোধী অভিযানে যুবক আটক, এক বছরের কারাদণ্ড

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বরিশালের গৌরনদী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের হরিসেনা কাসেমাবাদ এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

 

মঙ্গলবার (১৬ জুন) পরিচালিত এ অভিযানে মাদকসেবনরত অবস্থায় এক যুবককে হাতেনাতে আটক করা হয়।

 

অভিযানকালে স্থানীয় বাসিন্দা ও অভিযুক্তের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে তার মাদকাসক্তির কারণে পরিবার ও এলাকায় নানা ধরনের সমস্যা সৃষ্টি হচ্ছিল। অভিযুক্তের মা-বাবা জানান, মাদকাসক্তির কারণে তিনি প্রায়ই পরিবারের সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার করতেন। এমনকি ঘটনার আগের রাতেও তিনি নিজের মা-বাবার ওপর নির্যাতন চালিয়েছেন বলে তারা অভিযোগ করেন।

 

এছাড়া অভিযুক্তের বিভিন্ন বিশৃঙ্খল কর্মকাণ্ডে এলাকাবাসীও অতিষ্ঠ ছিল বলে অভিযানের সময় প্রতীয়মান হয়। বিষয়টি গুরুত্বের সঙ্গে আমলে নিয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

 

পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় অভিযুক্তকে ১ (এক) বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

 

অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গৌরনদী সার্কেল সার্বিক সহযোগিতা প্রদান করে।

 

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক সমাজ ও পরিবারের জন্য ভয়াবহ অভিশাপ। তরুণ সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে পরিবার, সমাজ এবং প্রশাসনকে একযোগে কাজ করতে হবে। সন্তানদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল নজরদারি ও সঠিক দিকনির্দেশনা প্রদানেরও আহ্বান জানানো হয়েছে।

 

জনস্বার্থে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ দমনে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network