উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের কালিহাতা মাহমুদিয়া আলিম মাদ্রাসার আলিম পরিক্ষার্থী ও সহকারী অধ্যাপক আরবী বিষয়ক শিক্ষক সৈয়দ মহিউদ্দিন এর বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান ব্যপক আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়।
২১ জুন রবিবার সকাল ১০ টায় কালিহাতা মাহমুদিয়া আলিম মাদ্রাসার সভাকক্ষে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার ও কালিহাতা মাহমুদিয়া আলিম মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি সৈয়দ জলিল এর সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক, বামরাইল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আঃ হালিম হাওলাদারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন অধ্যক্ষ মুহাম্মদ মুখতার হোসাইন,সৈয়দ বাবলু, কালিহাতা কেরাতুল মাদ্রাসা ও এতিমখানার সভাপতি সৈয়দ সিরাজুল ইসলাম মাছুম,উজিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দীন শরীফ,অভিভাবক সদস্য মোঃ হারুন শরীফ, সাবেক অভিভাবক সদস্য মোঃ মালেক ফকির,অভিভাবক সদস্য মোঃ সপন ফকির,বিএনপি নেতা মোঃ লিয়াকত হোসেন হাওলাদারসহ অনেকে। এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নের্তৃবৃন্দ।
এসময় অত্র মাদ্রাসার সভাপতি ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতি সৈয়দ জলিল বিদায়ী শিক্ষক ও আলিম পরিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করেন এবং মাদ্রাসার সার্বিক খোঁজ খবর নেন,পরিক্ষার্থীদের লেখাপড়ায় আরও মনোযোগী হওয়ার আহবান জানান। এছাড়া অত্র মাদ্রাসার উন্নয়ন মূলক কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি। এছাড়া বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে বক্তৃতাকালে আবেগে আপ্লূত হয়ে পড়ে অধ্যক্ষ মুহাম্মদ মুখতার হোসাইন।