1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
গৌরনদীতে ৩০ যাত্রী নিয়ে উল্টে পড়েছে বাস - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন

গৌরনদীতে ৩০ যাত্রী নিয়ে উল্টে পড়েছে বাস

  • আপডেট সময় : বুধবার, ২৪ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বরিশালের গৌরনদী এলাকায় ৩০ জন যাত্রী নিয়ে ঢাকাগামী একটি বেপরোয়াগতির পরিবহন নিয়ন্ত্রন হারিয়ে মহাসড়কের পাশে উল্টে পড়েছে।

ঘটনাটি ঘটেছে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর নামক এলাকায়।

এ ঘটনায় নারী-পুরুষসহ কমবেশি সকলেই আহত হয়েছেন। গুরুত্বর আহত ১০ জনকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করেছেন স্থানীয় ফায়ার সার্ভিসের সদস্যরা।

 

বুধবার ( ২৪ জুন ) সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মো. মিজানুর রহমান জানিয়েছেন, যমুনা লাইন পরিবহনের একটি বাস ৩০ জন যাত্রী নিয়ে মঙ্গলবার দিবাগত রাতে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়।

 

পথিমধ্যে রাত বারোটার দিকে দ্রুতগতিতে দূর্ঘটনাস্থল অতিক্রমকালে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে উল্টে পরে।
ঝিনাইদহে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প

 

গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. মোহসিন জানিয়েছেন, দূর্ঘটনা কবলিত বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network