বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী রেজা রাড়ীর গণসংযোগ
আপডেট সময় :
রবিবার, ২৮ জুন, ২০২৬
বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী রেজা রাড়ীর গণসংযোগ
মোঃ সাদ্দাম হোসেন // আসন্ন বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রেজাউল করিম (রেজা রাড়ী) ব্যাপক গণসংযোগ ও জনসাধারণের সঙ্গে মতবিনিময় করেছেন। গতকাল, শনিবার (২৭ জুন), তিনি বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন চরকাউয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সংশ্লিষ্ট ওয়ার্ডের নেতৃবৃন্দ। গণসংযোগের অংশ হিসেবে তিনি চরকাউয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের খেয়াঘাট বাজার, ৩ নম্বর ওয়ার্ডের ভাসানীপুল ও পাপের হাট, এবং ১ নম্বর ওয়ার্ডের চৌমাথা ও জনতার হাট এলাকা পরিদর্শন করেন। এ সময় মোঃ রেজাউল করিম (রেজা রাড়ী) স্থানীয় জনগণের সঙ্গে সালাম ও কুশল বিনিময়...
মোঃ সাদ্দাম হোসেন // আসন্ন বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রেজাউল করিম (রেজা রাড়ী) ব্যাপক গণসংযোগ ও জনসাধারণের সঙ্গে মতবিনিময় করেছেন।
গতকাল, শনিবার (২৭ জুন), তিনি বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন চরকাউয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সংশ্লিষ্ট ওয়ার্ডের নেতৃবৃন্দ।
গণসংযোগের অংশ হিসেবে তিনি চরকাউয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের খেয়াঘাট বাজার, ৩ নম্বর ওয়ার্ডের ভাসানীপুল ও পাপের হাট, এবং ১ নম্বর ওয়ার্ডের চৌমাথা ও জনতার হাট এলাকা পরিদর্শন করেন।
এ সময় মোঃ রেজাউল করিম (রেজা রাড়ী) স্থানীয় জনগণের সঙ্গে সালাম ও কুশল বিনিময় করেন এবং সাধারণ মানুষের সুখ-দুঃখ, প্রত্যাশা ও বিভিন্ন সমস্যার কথা মনোযোগ সহকারে শোনেন।
তিনি বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা, এলাকার উন্নয়ন এবং একটি সুন্দর আগামীর বরিশাল গড়ার প্রত্যয়ে তার এ গণসংযোগ ও জনসম্পৃক্ত কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।