1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
উজিরপুরে অসহায় পরিবারের শত বছরের ভোগদখলীয় জমি দখলের পায়তারা  - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
লালমোহনে মাদকবিরোধী জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত তালিমী জলসায় নতুন প্রজন্ম দ্বীনের সঠিক শিক্ষা অর্জনের সুযোগ পায় : ছারছীনার পীর বানারীপাড়ার ছাত্রলীগ নেতা ফজলে রাব্বী ঢাকায় গ্রেপ্তার ভাণ্ডারিয়া পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা উজিরপুরে অসহায় পরিবারের শত বছরের ভোগদখলীয় জমি দখলের পায়তারা  চরফ্যাশনে ১৮ হাজার কৃষকের মাঝে সার বীজ ও চারা বিতরণ উজিরপুরের গুঠিয়া ব্রিজে উড়ছে “রহস্যময়” সাদা পতাকা !  আদালতের নির্দেশের ২০ দিন পরও ভগ্নিপতির আঘাতে শ্যালক হত্যার মামলা নেয়নি ওসি লালমোহনে কর্মচারী নিয়োগে জালিয়াতি, অধ্যক্ষের এমপিও স্থগিত বাউফলে অপসাংবাদিকতা রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা

উজিরপুরে অসহায় পরিবারের শত বছরের ভোগদখলীয় জমি দখলের পায়তারা 

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুরের কালিহাতায় অসহায় পরিবারের শত বছরের ভোগদখলীয় জমি দখলের পায়তারা চালাচ্ছে কতিপয় প্রভাবশালীরা।
কালিহাতা গ্রামের খলিল সিকদার গংদের সাথে শাহজাহান সিকদার গংদের সাথে ভরশাকাঠী মৌজায় জে,এল নং-৭৯,এসএ খতিয়ান-৪৭,এসএ দাগ নং-৫৮৪,বিএস খতিয়ান নম্বর-১২৬,এসএ দাগ ১৬৪৯নং দাগে ২২ শতাংশ জমি নিয়ে বিরোধ চলে আসছিলো। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ ও ভুক্তভোগী পরিবার সুত্রে জানা যায়,উপজেলার বামরাইল ইউনিয়নের কালিহাতা গ্রামের সাইফুল সিকদার, জহিরুল সিকদার ও তার পিতা শাহজাহান সিকদার,নিকটতম আত্মীয় আনিচ সিকদার,নজরুল সিকদার,সোহেল সিকদারসহ অজ্ঞাত ৫/৬ জন মিলে গত ২৮ জুন সকাল ৮ টার দিকে খলিল সিকদারের ভোগদখলীয় জমির মাটি জোরপূর্বক কেটে দখলের পায়তারা চালায়। এতে বাধা দিলে তাদেরকে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দেয় এবং দখল কার্যক্রম অব্যাহত রেখেছে।  এতে উভয় পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।
এ ঘটনা ভুক্তভোগী খলিল সিকদার বাদী হয়ে ৩০ জুন উজিরপুর মডেল থানায় বাদী হয়ে উল্লেখ্য অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে এসআই জাহাঙ্গীর ঘটনাস্থল পরিদর্শন করেন।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রকিবুল ইসলাম জানান,অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষ পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network